কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০৬:০৪ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৪, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈদ উপলক্ষে মুসলিম উম্মাহকে চরমোনাই পীরের শুভেচ্ছা

মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। পুরোনো ছবি
মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। পুরোনো ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

শনিবার (১৫ জুন) এক শুভেচ্ছা বার্তায় চরমোনাই পীর এবারের ঈদুল আজহায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

কোরবানির ঐতিহাসিক শিক্ষা ও তাৎপর্য নিয়ে পবিত্র ঈদুল আজহা সমাগত। ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত করে। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর উদ্দেশ্যে সবকিছু বিলীন করে দেওয়ার চেতনা জাগ্রত করে ঈদুল আজহা।

সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কোরবানি আমাদের অনুপ্রেরণা দেয়। ত্যাগ ও কোরবানির মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আর এর মাধ্যমেই কেবল মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা সম্ভব।

তিনি বলেন, দেশে বিরাজমান রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতির কারণে মানুষের ব্যবসা-বাণিজ্য মন্দা দেখা দিয়েছে। দেশব্যাপী ভয়াবহ বিদ্যুৎ ও গ্যাস সংকটে শিল্প-কলকারখানা স্থবির হয়ে উঠছে। অপরদিকে অর্থনৈতিক দৈন্যদশায় মানুষের জীবন অতিবাহিত হচ্ছে। দ্রব্যমূল্যের কষাঘাতে সাধারণ মানুষের জীবন বিষিয়ে তুলছে। এর মধ্যে ঘোষিত বাজেটের এক-তৃতীয়াংশ চলে যাবে বিদেশি ঋণের সুদ পরিশোধে। যা আমাদের ভাবিয়ে তুলেছে। দেশের মানুষে বিদেশি ঋণের যাতাকলে নিষ্পেষিত। এমন একটি দেশ আমরা কখনো আশা করিনি। চলমান সংকট দূরীকরণে একটি ফলপ্রসূ নির্বাচন অনিবার্য হয়ে উঠছে।

চরমোনাই পীর দেশবাসী সকলের সুখ-সমৃদ্ধি, সার্বিক নিরাপত্তা ও শান্তি কামনা করে বলেন, সামাজিক বৈষম্য দূর করে সন্ত্রাস, দুর্নীতি, মাদকমুক্ত উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কোরবানি মুসলমানদের প্রেরণা জোগায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X