কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। গ্রাফিক্স : কালবেলা

বৃহত্তর সিলেট অঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২০ জুন) এক বিবৃতিতে দলটির নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান সিলেটে বন্যাদুর্গতদের সাহায্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা প্রবল বর্ষণে সিলেট অঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতিতে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। সৃষ্ট বন্যায় পানিবন্দিদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে আশ্রয় দান এবং দুর্গত এলাকায় বিভিন্ন খাদ্যসামগ্রীসহ শুকনো খাবার, নগদ অর্থ, ওষুধ এবং চিকিৎসাসামগ্রী ও চিকিৎসক দল পাঠানোর জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। সেই সঙ্গে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে আমি দেশবাসী সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, উজান থেকে আসা পাহাড়ি ঢল ও অবিরাম প্রবল বর্ষণের ফলে সিলেটের সুরমা, কুশিয়ারা অববাহিকায় কয়েকদিন পূর্ব থেকেই বন্যা দেখা দিয়েছে। বর্তমানে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। ইতোমধ্যেই সাড়ে ১৩ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সিলেট মহানগরীতেই প্রায় অর্ধ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভিবাজার, হবিগঞ্জ প্রভৃতি অঞ্চলে মোট সাড়ে ১৩ লক্ষ লোক পানিবন্দি হয়ে পড়েছে। জমির ফসল, সবজি, ফলের বাগান ও বীজতলা পানিতে তলিয়ে গেছে। গৃহপালিত পশু-পাখি রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। এ ছাড়াও নেত্রকোনা, শেরপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা প্রভৃতি জেলার নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার শঙ্কা করা হচ্ছে।

মুজিবুর রহমান বলেন, বৃহত্তর সিলেটসহ বন্যাদুর্গত এলাকার পানিবন্দি লোকদের অতি দ্রুত উদ্ধার করে নিরাপদ উঁচু স্থানে আশ্রয় দেওয়া প্রয়োজন। সেই সঙ্গে বন্যাদুর্গত লোকদের জন্য জরুরি ভিত্তিতে খাদ্যসামগ্রীসহ শুকনো খাবার, নগদ অর্থ, চিকিৎসাসামগ্রী, ওষুধ-পথ্য এবং চিকিৎসক দল পাঠানোর জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। আমি বন্যাদুর্গতদের সার্বিক সহযোগিতা করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংশ্লিষ্ট এলাকার সকল নেতাকর্মী, দানশীল ব্যক্তি, বিভিন্ন সাহায্যকারী সংস্থা ও দেশবাসী সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X