বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ১২:৫৫ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ইইউর বিশেষ প্রতিনিধি ঢাকায়

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম। ছবি: সংগৃহীত
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম। ছবি: সংগৃহীত

বাংলা‌দেশ সরকারের আমন্ত্রণে ছয় দিনের সফরে বাংলাদেশে পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর।

সোমবার (২৪ জুলাই) সকালে ঢাকায় পৌঁছালে তাকে স্বাগত জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম।

জানা গেছে, ঢাকায় অবস্থানকালে গিলমোর রোহিঙ্গা ও মানবাধিকার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনেরও কথা রয়েছে তার। এ ছাড়া সরকারি কর্মকর্তা ও অন্যান্য অংশীজনের সঙ্গেও ধারাবাহিক বৈঠক করবেন তিনি।

বাংলাদেশে ইমোন গিলমোরের এটি দ্বিতীয় সফর। এর আগে ২০১৯ সালের জুনে তিনি প্রথম বাংলাদেশে আসেন। ওই সফর শেষে গিলমোর বাংলাদেশে শ্রম অধিকারসহ মানবাধিকারের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কথা বলেছিলেন।

আরও পড়ুন : বাংলাদেশে ১০০ বৈঠকের তথ্য নিয়ে ব্রাসেলসে ফিরলো ইইউ দল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১১

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১২

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৩

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৪

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৫

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৬

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৭

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৮

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৯

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

২০
X