কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৫:৪২ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় মহাসমাবেশের স্থান নিয়ে যে প্রস্তাব দিয়েছে বিএনপি

বিএনপির দলীয় পতাকা। ছবি : সংগৃহীত
বিএনপির দলীয় পতাকা। ছবি : সংগৃহীত

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে আগামী ২৭ জুলাই রাজধানী ঢাকায় মহাসমাবেশের জন্য দুটি জায়গার কথা জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি পাঠিয়েছে দলটি।

সোমবার (২৪ জুলাই) দুপুরে ডিএমপি কমিশনার বরাবর এই চিঠি দেওয়া হয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে।

স্থান দুটি হলো- নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যান।

আরও পড়ুন: ঢাকার মহাসমাবেশে গণজোয়ার ঘটাতে চায় বিএনপি

চিঠিতে উল্লিখিত দুটি স্থানের যে কোনো একটিতে মহাসমাবেশ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে বিএনপি। তবে মহাসমাবেশ করার জন্য বিএনপিকে এখনো জায়গা নির্দিষ্ট করে দেয়নি ডিএমপি।

এর আগে দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘মহাসমাবেশ করার জন্য স্থান বরাদ্দের অনুমোদন চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করা হয়েছে। আশা করি, আজকের মধ্যেই আমাদের স্থানের ব্যাপারে তারা চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।’

এর আগে গত শনিবার (২২ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে ‘তারুণ্যের সমাবেশ’ থেকে মির্জা ফখরুল ইসলাম আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X