কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মুক্তি হলে দেশ ও জাতি মুক্তি পাবে : টুকু

ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এক প্রস্তুতি সভায় বক্তব্য দেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এক প্রস্তুতি সভায় বক্তব্য দেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৯ তারিখের সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, আমাদের দফা একটাই বেগম খালেদা জিয়ার মুক্তি। খালেদা জিয়ার মুক্তি হলে দেশ ও জাতি মুক্তি পাবে।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী ২৯ জুন ঢাকায় অনুষ্ঠেয় সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এক প্রস্তুতি সভায় টুকু এসব কথা বলেন।

তিনি বলেন, সাজানো মিথ্যা মামলায় সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। তাকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায় সরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী যারা আছেন সকল ভেদাভেদ ভুলে রাজপথে নামুন, ২৯ তারিখের সমাবেশ সফল করুন।

যুবদলের সদ্য সাবেক এ সভাপতি আরও বলেন, আমাদের আন্দোলন ক্ষমতার জন্য নয়। আমরা দেশের জনগণের অধিকার আদায়ের জন্য এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছি। আমরা চাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

টুকু বলেন, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আমাদের অনুপ্রেরণা। তার মতো নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি রেখেছে। তাকে মেরে ফেলার চক্রান্ত করছে। তিনি এখন মৃত্যুশয্যায়। আমি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে যার যার অবস্থান থেকে ঝাঁপিয়ে পড়তে হবে।

মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গাফফারের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, সিনিয়র সহসভাপতি মামুন হাসান, নুরুল ইসলাম নয়ন, জাকির সিদ্দিকী, মহসিন মোল্লা কামরুজ্জামান দুলাল, যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহিন, বিল্লাল হোসেন তারেক, অ্যাড. আজিজুর রহমান আকন্দ, ইসহাক সরকার, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, সাবেক সহসম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন, সানোয়ার আলম, রোকন উজ্জামান।

প্রস্তুতি সভায় ভার্চুয়ালি যুক্ত হন মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১০

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১১

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১২

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১৩

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১৪

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৫

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৬

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৭

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৮

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৯

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

২০
X