কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০৩:০৫ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৪, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে বিএনপি নেতাকর্মীদের ঢল

মিছিল নিয়ে বিএনপির সমাবেশে নেতাকর্মীরা। ছবি : কালবেলা
মিছিল নিয়ে বিএনপির সমাবেশে নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। শনিবার (২৯ জুন) বিকেল পৌনে ৩টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়।

সকাল থেকেই রাজধানী ঢাকাতে বৃষ্টি। এমন পরিস্থিতি উপেক্ষা করে সমাবেশ শুরু হয়েছে। তবে দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা কিছুটা দেরিতে শুরু হয়।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টন এলাকায় প্রবল বৃষ্টি হয়। বৃষ্টি শেষ হলে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। তাদের হাতে খালেদা জিয়ার মুক্তির দাবি সংবলিত ব্যানার ও ফেস্টুন রয়েছে।

দুপুর ১টার দিকে বৃষ্টি থামার পরপরই শুরু হয় মঞ্চের প্রস্তুতি। এরপরই বৃষ্টি উপেক্ষা করে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়।

বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল, বর্ণিল টুপি, প্ল্যাকার্ড ও পোস্টারসহ সরকারবিরোধী স্লোগান দিয়ে সমাবেশস্থলে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত বুধবার তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ঢাকায় আজকের সমাবেশের পাশাপাশি আগামী ১ জুলাই সব মহানগরে এবং ৩ জুলাই সব জেলায় সমাবেশ করবে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১০

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১১

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১২

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৩

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৪

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৫

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৭

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৮

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৯

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

২০
X