কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৯:৩০ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

তত্ত্বাবধায়ক নিয়ে বিএনপিকে সায় দেয়নি বিদেশিরা : সালমান এফ রহমান

ইতালিতে সংবর্ধনা অনুষ্ঠানে সালমান এফ রহমান। ছবি : সংগৃহীত
ইতালিতে সংবর্ধনা অনুষ্ঠানে সালমান এফ রহমান। ছবি : সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিদেশিরা বিএনপিকে কোনো সায় দেয়নি মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেছেন, ‘বিএনপি নেতারা ভেবেছিলেন বিদেশিরা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। তাই তারা কিছুদিন বিদেশিদের পেছনে ঘুরেছেন।

সোমবার (২৪ জুলাই) রাতে ইতালিতে বসবাসরত দোহার-নবাবগঞ্জ প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: বায়তুল মোকাররমে সমাবেশ নিয়ে জামায়াতকে যা জানাল ডিএমপি

প্রতিটি আসনে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়ে সালমান এফ রহমান বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।’

এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজগুলোকে জনগণের কাছে তুলে ধরার কথাও বলেন।

তিনি বলেন, ‘দেশে একটা পক্ষ আছে যারা চায় বাংলাদেশ আবারও পাকিস্তানের মতো হয়ে যাক । তারা বাংলাদেশকে বিশ্বাস করতে চায় না।’

তিনি আরও বলেন, ‘বিএনপি বিভিন্ন উছিলায় ভোটে আসতে চায় না। তাদের দাবি মেনে না নিলে তারা নাকি দেশে ভোট হতে দেবে না। আমি তাদের উদ্দেশ্যে বলছি, এটা সম্ভব নয়। শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচন হবে।’

সালমান এফ রহমান বলেন, ‘২০০৯ সালে নির্বাচনী ইশতেহারে যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলা হয়েছিল সেটা নিয়ে অনেকেই হাসাহাসি করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আজ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে।’

তিনি জানান, ‘ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ন্যায় ও নিষ্ঠার সঙ্গে কঠোর পরিশ্রম করে কাজ করছে’ বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন ইতালি সরকারপ্রধান। আলাপকালে ইতালি সরকারপ্রধান বাংলাদেশে ইতালিয়ান ভাষা শিক্ষা ইনস্টিটিউট গড়ে তোলার আহ্বান জানান। যাতে বাংলাদেশিরা দেশ থেকে ইতালি ভাষা শিখে আসতে পারেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান আরও বলেন, ‘বর্তমান সরকার নতুন নতুন বিমান কিনছে। আশা করা হচ্ছে রোম-ঢাকা সরাসরি ফ্লাইট চালু হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X