কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ১১:১২ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বাংলাদেশি নারীসহ গ্রেপ্তার ৫১ 

আটককৃতদের একাংশ। ছবি : সংগৃহীত
আটককৃতদের একাংশ। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুরের সিগামুট এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে ৪০ বাংলাদেশিসহ ৫১ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ১২টায় সিগামুট এলাকায় স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে একটি আবাসিক ভবনের অভিযান পরিচালনা করে দেশটির ইমিগ্রেশন। অভিযান শেষ হয় ভোর ৪টায়।

ইমিগ্রেশন কুয়ালালামপুরের ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, অভিযানে মোট ৩৭টি রুম চেক করে ১৫৮ জন অভিবাসী কর্মীদের কাগজপত্র পরীক্ষা করে ৫১ জন অবৈধ অভিবাসী কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বয়স ৩ থেকে ৪৫ বছরের মধ্যে।

গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি ৪০ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ছাড়া ৬ জন ইন্দোনেশিয়ান, ৪ জন নেপালি ও একজন পাকিস্তানের নাগরিক রয়েছেন।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী কর্মীদের গ্রেপ্তারের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিরেক্টর জানান, মালয়েশিয়াতে বসবাসের জন্য তাদের কাছে বৈধ কোন ডকুমেন্ট নাই। গ্রেপ্তারকৃত সবাইকে ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য।

এ ছাড়া অভিযানের সময় উপস্থিত সাংবাদিকদের কাছ থেকে জানা যায়, একজন বাংলাদেশি কর্মীর বৈধ কাগজপত্র আছে। তবে তার বাংলাদেশি স্ত্রীর বৈধ কাগজপত্র না থাকায় ইমিগ্রেশন তাকে আটক করে।

স্ত্রীর মুক্তি চান ওই বাংলাদেশি। ইমিগ্রেশন আইন অনুযায়ী শেষ পর্যন্ত স্বামীর বৈধ কাগজপত্র থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়, তবে ওই নারীকে আটক করে নিয়ে যাওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সুরঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১০

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১১

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১২

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৩

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৪

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৭

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৯

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

২০
X