মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের তরুণরা

মালয়েশিয়ায় কমনওয়েলথ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের তরুণরা। ছবি : কালবেলা
মালয়েশিয়ায় কমনওয়েলথ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের তরুণরা। ছবি : কালবেলা

মালয়েশিয়ার লিমককউইং ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ‘কমনওয়েলথ স্টুডেন্ট গভর্ন্যান্স সামিট-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) সামিটের সমাপনী অধিবেশনে বাংলাদেশের পক্ষে জাতীয় পতাকা হাতে অংশ নেয় ‘বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)’-এর তরুণরা।

কমনওয়েলথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, মালয়েশিয়ান মিনিস্ট্রি অব হায়ার এডুকেশন, ইয়ুথ হাব ও লিমককউইং ইউনিভার্সিটির-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া পার্লামেন্টের স্পিকার তানস্রি দাতু ডক্টর জোহারি বিন আবদুল।

প্রধান অতিথি তার বক্তব্যে তানস্রি জোহারি সকল আন্তর্জাতিক তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা একেকজন নিজ দেশের লিডার। আগামী দিনে তোমরাই নিজ দেশের নেতৃত্ব দিবে। আমাদের এই দেশ থেকে ভালো যা কিছু শিখে গেলে তা তোমাদের নিজেদের দেশে বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, একদিন তোমরা যখন নিজ দেশের নেতৃত্বের জায়গায় পৌঁছবে এবং তোমার দেশের কোথাও কোনো অনুষ্ঠানে যদি আমি উপস্থিত থাকি তাহলে সেদিন স্পিকারের জায়গায় তোমরা থাকবে আর শ্রোতার জায়গাটিতে আমি বসে তোমাদের নেতৃত্বের সাফল্যগাঁথা গল্প শুনবো।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমনওয়েলথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন বেনজামিন ফ্রাসের।

বিশেষ অতিথির বক্তব্যে বেনজামিন ফ্রাসের বিশ্বের বিভিন্ন দেশে তরুণ শিক্ষার্থীদের গৌরবগাঁথা ইতিহাস স্মৃতিচারণ করেন। তিনি সর্বশেষ বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার উৎখাতে শিক্ষার্থীদের সাহসী ভূমিকার কথা উল্লেখ করেন এবং আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য এক মিনিট নীরবতা পালন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) রেহানা পারভিন, ইয়ুথ হাব-এর ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট পাভেল সারওয়ারসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।

এছাড়া বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)-এর পক্ষে এর সেন্ট্রাল প্রেসিডেন্ট বশির ইবনে জাফর, লিংকন ইউনিভার্সিটির ইউনিট প্রেসিডেন্ট ফাইজা হুমাইরা, সিটি ইউনিভার্সিটির ইউনিট প্রেসিডেন্ট রফিকুল ইসলাম, মাহসা ইউনিভার্সিটির ইউনিট সেক্রেটারি তৌফিকুর রহমান মাহফুজ, ইউসিএসআই ইউনিভার্সিটি ইউনিটের আহ্বায়ক মুশফিকুর রহমানসহ অন্যান্য তরুণ নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X