কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১২:২৩ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে চায় আজারবাইজান

বাকু বুলেভার্ড। ছবি : সংগৃহীত
বাকু বুলেভার্ড। ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে মধ্য এশিয়ার বৃহত্তম দেশ তেল সমৃদ্ধ আজারবাইজান। ইতোমধ্যে ঢাকায় দূতাবাস খোলার বিষয়েও কাজ করছে দেশটি।

জানা গেছে, গত ১৪ নভেম্বর বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বৈঠক করেন। ওই বৈঠকে দেশটিতে বিস্তৃত কর্মসংস্থানের জন্য বাংলাদেশিদের সুযোগ সৃষ্টি প্রসঙ্গে আলোচনা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা বাকুর তেল কোম্পানিগুলোতে বাংলাদেশিদের চাকরির সুযোগ বাড়ানোর আহ্বান জানান।

বৈঠকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ জানান, দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ২০২৫ সালের প্রথম দিকে আজারবাইজান সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরে পাঠাবেন।

তিনি জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রগুলো খুঁজে বের করতে আজারবাইজান সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী বছরের প্রথম দিকে বাংলাদেশ সফর করবে। তার সরকার বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী এবং ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে উভয় দেশের জন্য বাড়তি সম্ভাবনা দেখতে পাওয়ায় ঢাকায় একটি আবাসিক দূতাবাস খোলার সম্ভাবনা নিয়ে কাজ করছে।

প্রসঙ্গত, ককেশাস অঞ্চলের দেশ আজারবাইজানে বর্তমানে প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশি রয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির জাহাজ-নির্মাণ শিল্পে শত শত বাংলাদেশি কাজের সুযোগ পেয়েছেন। কম খরচে পড়াশোনার সুযোগ থাকায় দেশটির রাজধানী বাকুর বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিড় বাড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১০

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১১

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১২

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৩

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৪

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৫

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৭

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৮

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৯

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

২০
X