আমিরাত প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আমিরাতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ লেডিস ক্লাবের নবান্ন উৎসব

আমিরাতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ লেডিস ক্লাবের নবান্ন উৎসব। ছবি : সংগৃহীত
আমিরাতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ লেডিস ক্লাবের নবান্ন উৎসব। ছবি : সংগৃহীত

দেশীয় আমেজে সংযুক্ত আরব আমিরাত নবান্ন উৎসব উদযাপন ও বনভোজন করেছে বাংলাদেশ লেডিস ক্লাব। শনিবার (৩০ নভেম্বর) শারজায় ওয়াই এস ফার্ম হাউসে দিনভর এ আয়োজনে করে সংগঠনটি।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশটির আবুধাবি, দুবাই, রাস আল খাইমাহ, ফুজাইরাহ, শারজাহ ও আজমান থেকে নারীরা কমলা রংয়ের শাড়ি পরে এই উৎসবে যোগ দেন। পরিবার পরিজন নিয়েও আসেন কেউ কেউ। শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

দিনব্যাপী এই আয়োজনের মূল আকর্ষণ ছিল পিঠাপুলির প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বাহারি স্বাদ এবং দেশীয় হরেক রকমের পিঠাপুলি নিয়ে আসেন নারীরা। এতে স্থান পায়- ভাপা পিঠা, মাছ পিঠা, আতিক্কা পিঠা, দুধ চিতই, পিঠা ডালা, ভাপা পুলি, পাটি সাপটাসহ দেশীয় নানা ধরনের পিঠাপুলি। এ ছাড়াও শিশু-কিশোরদের চিত্রাংকন ও বড়দের জন্য ছিল ভিন্ন ভিন্ন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা ইয়াসমিন ইসলাম মেরুনা, জেসমিন মাহাবুব, শরিফা সুনিক, রোমানা আক্তার ও কার্যকরী সদস্য তানিয়া আহমেদ।

প্রতিযোগিতায় বিচারকদের বিবেচনায় বিজয়ী হন- জুসি আরাফাত, রেখা মারিয়ুম, রোজিনা হোসাইন ও সাফিনা।

গত ছয় বছর ধরে বাংলাদেশি নারীরা সম্মিলিতভাবে দেশটিতে ঋতুভিত্তিক নানা আয়োজন করে আসছেন। প্রায় দুই হাজার নারীদের এই সংগঠন প্রবাসে নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি চর্চায় এগিয়ে দিচ্ছে প্রতিনিয়ত।

এ বিষয়ে লেডিস ক্লাবের প্রতিষ্ঠাতা লিজা হোসাইন বলেন, গত পনের বছরে আমিরাতে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। অনেক দেখেছি প্রবাসী নারীরা এসব থেকে বঞ্চিত হন। তাই নারীদের সম্মিলিত রাখতে এই সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করি। এই প্লাটফর্ম থেকে ধারাবাহিকভাবে দেশের নানা সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রবাসীদের কাছে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে এই সংগঠনে প্রায় ২ হাজার ২০০ জন নারী সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।

সংগঠনের সভাপতি লাবণ্য আদিল বলেন, এটি আমিরাতে বসবাসরত নারীদের বৃহত্তর একটি সংগঠন। আমাদের মূল লক্ষ্য- প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশিয় ঐতিহ্য ও সংস্কৃতি পৌঁছে দেওয়া। আমরা দেশে প্রতিটি ঋতুর ছোঁয়া পেয়েছি, হেমন্তের ঘ্রাণ পেয়ে বড় হয়েছি কিন্তু প্রবাসে আমাদের সন্তানরা এসব থেকে বঞ্চিত। তাই প্রতিবছরই এই নবান্ন উৎসবের আয়োজন করা হয়।

দিনব্যাপী এই আয়োজন সফল করতে সাদিয়া আবসার, নিশাত নিশু, সাইয়েদা নওরিন, কামরুন নাহার, মহসিনা তানিয়া, ইষিকা পারভিন, শারমিন রাখী, ইষিকা মাযাহার, রোমান বনী, নওরিনসহ কার্যকরী পরিষদের সদস্যরা বিশেষ ভূমিকা পালন করেন।

প্রবাসীরা বলেছেন- এমন আয়োজনের মাধ্যমে প্রবাস প্রজন্মের কাছে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি আরও সহজে তুলে ধরা সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১১

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১২

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৪

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৫

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৬

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৭

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৮

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৯

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

২০
X