লন্ডন (যুক্তরাজ্য) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১০:০৮ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০১:১৭ এএম
অনলাইন সংস্করণ

লন্ডনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কোরআন 

লন্ডনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কোরআনের পর দোয়া অনুষ্ঠান। ছবি : কালবেলা
লন্ডনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কোরআনের পর দোয়া অনুষ্ঠান। ছবি : কালবেলা

লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

শুক্রবার (১৭ জানুয়ারি) জুমার নামাজ শেষে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক বলেন, হাসিনা সরকার আমাদের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল। তাকে চিকিৎসা না দিয়ে জেলে আটক রেখেছিল। আমাদের ধারণা, হাসপাতালে তাকে স্লো পয়জন দেওয়া হয়েছে।

তিনি বলেন, গত ৮ জানুয়ারি বেগম জিয়া লন্ডনে আসার পর তিনি পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন। ডাক্তররা তার ভালো চিকিৎসা দিচ্ছেন। আমরা তার জন্য দোয়া করছি।

তিনি আরও বলেন, প্রতিবার যখন আমাদের নেত্রী লন্ডনে আসতেন তখন আমরা সভা, সমাবেশ ও মতবিনিময় করতাম। এবার তার অসুস্থতার কারণে আমরা সেটা করতে পারছি না। সেজন্য আমরা তার রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া-মোনাজাত কর্মসূচি পালন করছি। আমরা দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই।

এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আবুল হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১০

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১২

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৩

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৪

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৫

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৬

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৭

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৯

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

২০
X