কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০৩:০৫ এএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৩:২৯ এএম
অনলাইন সংস্করণ

আরব আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা

খলিল ইব্রাহিম খোরির সঙ্গে সাক্ষাৎ করেছেন দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশ কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। ছবি : সংগৃহীত
খলিল ইব্রাহিম খোরির সঙ্গে সাক্ষাৎ করেছেন দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশ কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ‘মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এমিরেটাইজেশন’ এর আন্ডার সেক্রেটারি খলিল ইব্রাহিম খোরির সঙ্গে সাক্ষাৎ করেছেন দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশ কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত সাক্ষাতে আমিরাতে কর্মরত বাংলাদেশিদের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে আলোচনা করা হয়।

সাক্ষাতে দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ভিসাপ্রাপ্তি ও স্থানান্তর সহজসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়।

কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান সংযুক্ত আরব আমিরাতে প্রকৌশলী, চিকিৎসক, নার্সসহ বিভিন্ন সেক্টরে অধিকসংখ্যক বাংলাদেশিকে নিয়োগ দেওয়ার জন্য খলিল ইব্রাহিম খোরির দৃষ্টি আকর্ষণ করেন। এ ছাড়া দুবাইসহ আমিরাতের বন্দরসমূহে বাংলাদেশি নাবিকদের সাইন-অফ ও ট্রানজিট ভিসাপ্রাপ্তির যে জটিলতা তা নিরসনে সহায়তা কামনা করেন।

খলিল ইব্রাহিম খোরি কনসাল জেনারেল রাশেদুজ্জামানের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে শুনেন এবং এ বিষয়ে তার মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

বৈঠকে কনস্যুলেটের শ্রম কল্যাণ উইং এবং মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এমিরেটাইজেশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বৈঠক বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X