মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৪ এএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

বিয়ে করলেই তো সবশেষ : পূজা চেরি

কুয়ালালামপুরে এক  নৈশভোজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পূজা চেরি। ছবি : কালবেলা
কুয়ালালামপুরে এক নৈশভোজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পূজা চেরি। ছবি : কালবেলা

সময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরি বলেছেন বিয়ে নিয়ে এখনই ভাবছেন না, আরও চার-পাঁচ বছর পর চিন্তা করে দেখবেন কবে বিয়ে করা যায়।

বিয়ে নিয়ে কুয়ালালামপুরে প্রবাসী সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ অভিনেত্রী বলেন, ‘বিয়ে মানেই তো সবশেষ, এখনও সেটেল হইনি, বহুদুর যেতে চাই, মাঝপথে আটকে যেতে চাই না, মাঝপথে আটকানোর জন্য পূজা চেরি আসেনি।’

পূজা চেরির আগমন উপলক্ষে শনিবার (১৫ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরে এনটিভি মালয়েশিয়া আয়োজন করে নৈশভোজের। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পূজা চেরি।

সাকিব খানকে দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক এবং জনপ্রিয়তায় তার আশপাশেও কেউ নেই বলেও মনে করেন তিনি।

রায়হান রাফির ওয়েব সিরিজ ব্লাক মানিতে তার চরিত্র উপভোগ্য ও ব্যাতিক্রমি ছিলো এ ধরনের চরিত্র পেলে আরো ওয়েব সিরিজ করতে চান বলে মন্তব্য করেন পূজা চেরি।

জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, চমক নিয়ে আবার আসছি পর্দায়, তবে তা এখনই প্রকাশ করতে চাই না।

শিশু শিল্পী থেকে নায়িকা হওয়া একেবারে সহজ ছিলো না উল্লেখ করে পূজা চেরি বলেন, এখনও অনেক স্বপ্ন অপূর্ণ রয়েছে, ভালো কাজ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে চাই।

ঢালিউডের এ গ্লামার গার্ল বলেন, শাবানা ম্যাডামের ভাত দে কিংবা প্রিয়াঙ্কা চোপড়ার বারফির মতো চলচ্চিত্রে অভিনয় করতে চাই।

সংক্ষিপ্ত সফরে কুয়ালালামপুরের বুকিত বিনতাং রোববার (১৬ ফেব্রুয়ারি) এনটিভি মালয়েশিয়া আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে পূজা চেরির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X