মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় হঠাৎ ধরপাকড়, বাংলাদেশিসহ আটক ২৮৮ 

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের কাছে আটক অবৈধ অভিবাসী। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের কাছে আটক অবৈধ অভিবাসী। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে ২৮৮ কাগজপত্রবিহীন অভিবাসীকে আটক করা হয়েছে। আটকদের বেশিরভাগই বাংলাদেশি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল এ অভিযান পরিচালনা শুরু করে। অভিযানে পুত্রজায়ার ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তর থেকে বিভিন্ন পদের ১৮৫ ইমিগ্রেশন কর্মকর্তা ও জাতীয় নিবন্ধন বিভাগ (JPN) ছাড়াও মালয়েশিয়ান সিভিল ডিফেন্স এজেন্সির (APMM) মতো অন্যান্য সংস্থার সদস্যরাও ছিলেন।

আটক অভিবাসীদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, পাকিস্তান, নেপাল, ভারত, শ্রীলঙ্কার নাগরিক রয়েছে। তাদের মধ্যে ২৪২ পুরুষ ও ৪৬ নারী।

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগ বলছে, ক্লাং-এর হেনতিয়ানে পাঁচতলা বিশিষ্ট ভবনের ছয়টি ব্লকে মোট ৭৮৫ বিদেশি ও ২৫০ স্থানীয়কে তল্লাশি করা হয়েছে। যেখানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বিদেশি কর্মীদের বাসস্থান আছে।

বিবৃতিতে অভিবাসন বিভাগ উল্লেখ করেছে, আটকদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকা, অভিবাসন আইন লঙ্ঘন, ওভার স্টে, ভুয়া কার্ডধারীর অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, মালয়েশিয়ার অভিবাসন বিভাগ ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন, ১৯৬৬ সালের পাসপোর্ট আইন, ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশন এবং ২০০৭ সালের পাচার ও অভিবাসী চোরাচালানবিরোধী আইনের ভিত্তিতে তাদের ওপর অভিযোগ গঠন ও বিচার প্রক্রিয়া পরিচালনা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১০

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১১

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১২

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৩

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৪

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৫

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৬

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৭

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৮

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৯

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

২০
X