কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০২:২২ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা প্রকৌশলী তুহিনের মুক্তির দাবিতে নিউইয়র্কে মানববন্ধন

বিএনপি নেতা প্রকৌশলী তুহিনের মুক্তির দাবিতে নিউইয়র্কে মানববন্ধন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম। ছবি : সংগৃহীত
বিএনপি নেতা প্রকৌশলী তুহিনের মুক্তির দাবিতে নিউইয়র্কে মানববন্ধন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম। ছবি : সংগৃহীত

বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের মুক্তি ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম।

স্থানীয় সময় সোমবার (০৫ মে) সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী ফোরামের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সারোয়ার খান বাবু এবং সংগঠনের সাধারণ সম্পাদক মুকুট হায়দারের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান গিয়াস আহমেদ।

এসময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, বর্তমান সরকারও বিএনপির প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। ১/১১ এর সময় বিএনপি নেতা এবং বেগম খালেদা জিয়ার বড় বোনের ছেলে ইঞ্জিনিয়ার তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। একই মামলায় জামাতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. আবু তাহেরসহ অনেকেই জামিন পেয়েছেন। কিন্তু জিয়া পরিবারের সদস‍্য হওয়ার কারণে তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। যা বৈষম্যমূলক আচরণ বলে মন্তব্য করেন গিয়াস আহমেদ।

তিনি বলেন, তুহিন আমেরিকাতে পতিত খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। অথচ তিনি এখন ন‍্যায় বিচার পাচ্ছেন না।

তিনি সরকারের উদ্দেশে বলেন, জনগণকে আর আন্দোলনে উসকানি দিয়েন না। দ্রুত সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১১

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১২

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১৩

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১৪

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৬

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৭

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৮

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

১৯

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

২০
X