কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৪:২৩ পিএম
আপডেট : ০১ জুন ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী

নিউইয়র্কে জাতীয়তাবাদী ফোরামের দোয়া মাহফিল

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইসলামী সেন্টার মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল। ছবি : কালবেলা
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইসলামী সেন্টার মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল। ছবি : কালবেলা

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ জাতীয়তাবাদী ফোরাম, ইউএসএ ইনকের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় শনিবার (৩১ মে) বাদ মাগরিব নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইসলামী সেন্টার মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজক সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান মুকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. গিয়াস উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদ এইচ চৌধুরী, ফারুক হোসেন মজুমদার, স্বেচ্ছাসেবক দল নেতা নূরে আলম।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন ইসলামী সেন্টার মসজিদের ইমাম মাওলানা আব্দুস সাদিক। দোয়া ও মোনাজাত পরিচালনা করার সময় জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা আব্দুস সাদিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করার পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া কামনা করেন।

এছাড়াও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা মো. বাচ্চু মিয়া, ড. নুরুল আমিন পলাশ, নাছিম আহমেদ, মাওলানা ওমর ফারুক, মোতাহার হোসেন, শেখ জহির, মো. আলাউদ্দিন মাদবর, হাফেজ নূরনবী, আবু নাছের, শেখ ইউসুফ আলী, আলাউদ্দিন, মো. হারুনুর রশিদ, মো. সারওয়ার, তারেক জামান টুটুল, আবুল কালাম, শিহাব আহমেদ ও মো. সেলিম।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১০

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১২

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৩

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৪

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৫

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৬

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৭

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৮

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৯

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২০
X