মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০২:৪৫ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ

আদালতে নেওয়া হয় অভিযুক্ত বাংলাদেশিকে। ছবি : সংগৃহীত
আদালতে নেওয়া হয় অভিযুক্ত বাংলাদেশিকে। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে হাজির করলে তাদের জামিন নামঞ্জুর করা হয়।

শুনানির সময় দোভাষী না থাকায় মামলার শুনানি আগামী ১২ সেপ্টেম্বর দিন ধার্য করেন। অভিযুক্ত মো. মামুন আলী (৩১) ও রেফাত বিশাত (২৭) মালয়েশিয়ার জোহর বারুতে কারখানার অপারেটর ছিলেন।

মামুনের বিরুদ্ধে ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে ‘সাহিফুল্লা ইসলাম’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দেওয়ার অভিযোগ আনা হয়েছে। দণ্ডবিধির ১৩০জে(১)(ক) ধারায় এই অভিযোগ আনা হয়েছে। দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড বা জরিমানার বিধান রয়েছে।

অন্য অভিযুক্ত, ২৭ বছর বয়সী রেফাত বিশাতের বিরুদ্ধে গত ১০ জুলাই বিকেল ৪টা ৩০ মিনিটে লারকিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি বাড়িতে তার মোবাইল ফোনে আইএস সন্ত্রাসী গোষ্ঠীর পতাকার ছবি রাখার অভিযোগ আনা হয়েছে।

দণ্ডবিধির ১৩০জেবি(১)(ক) ধারায় আনা এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে সাত বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা এবং সংশ্লিষ্ট জিনিসপত্র বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

রাষ্ট্র পক্ষ থেকে মামলা পরিচালনা করেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর মরিয়ম জামিলাহ আব হানাফ এবং নুর আইনা রিজওয়ান। দুই অভিযুক্তর কোনো আইনজীবী ছিল না।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১০

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১১

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১২

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৩

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৪

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৫

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১৬

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

১৭

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

১৮

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

১৯

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

২০
X