চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মালয়েশিয়ায় কাজ শেষে ঘরে ফেরার পথে এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারায়। এতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই প্রবাসী বাংলাদেশি।

রোববার (৩১ আগস্ট) মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে দেশটির পাহাং রাজ্যে কুয়ালা লিপিস জেলার সুঙ্গাই কোয়ান শহরে এ দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর সদর ইউনিয়নের গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী (২৫) ও নসিবন্দি নগর গ্রামের কাবিলের ছেলে মো. শামিম রেজা (২৩)। তারা মালয়েশিয়ার একটি পাম্প তেলের বাগানে কাজ করতেন।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন নিহত রেমিট্যান্সযোদ্ধা দুই পরিবারের বরাতে তাদের নিহত হওয়ার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন। বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তাদের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

তুহিনের মামা শফিকুল ইসলাম বলেন, রোববার মালয়েশিয়ায়‌ সাপ্তাহিক সরকারি ছুটির দিন। এই ছুটির দিনেও বাড়তি আয়ের আশায় ওভারটাইম করতে কাজে যান তুহিন ও শামীমসহ কয়েকজন প্রবাসী। কাজ শেষে সেখান থেকে একটি পিকআপে করে ঘরে ফিরছিলেন তারা। পথে পাহাড়ি অঞ্চল সুঙ্গাই কোয়ান এলাকায় একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় পিকআপ থেকে তিনজন লাফ দিতে পারলেও তুহিন আর শামীম পাহাড় থেকে পড়ে নিহত হন।

তিনি আরও বলেন, দুই-আড়াই বছর আগে আমার ভাগ্নে ভাগ্য অন্বেষণে মালয়েশিয়ায় যায়। সেখানে একটি পাম তেলের বাগানে চাকরি করত। নিহত দুইজনের মরদেহ দেশে আনতে চেষ্টা করছি।

গোমস্তাপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দীন কালবেলাকে বলেন, মালেশিয়ায় সড়ক দুর্ঘটনায় আমার এলাকার দুজন মারা গেছেন। তাদের পরিবারের আকুতি শেষবারের মতো মুখ দেখার। বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ‌মালয়েশিয়া থেকে মরদেহ দেশে আনতে সংশ্লিষ্টদের সাহায্য কামনা করছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১০

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১১

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১২

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৩

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৪

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৫

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৬

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৭

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৮

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১৯

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

২০
X