মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ফ্রান্স প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে ফ্রান্সে সমাবেশ

ভোটাধিকার নিশ্চিতের দাবিতে ফ্রান্সে সমাবেশ করে বাংলাদেশি প্রবাসীরা। ছবি : কালবেলা
ভোটাধিকার নিশ্চিতের দাবিতে ফ্রান্সে সমাবেশ করে বাংলাদেশি প্রবাসীরা। ছবি : কালবেলা

দেড় কোটি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করাসহ প্রবাসীদের মৌলিক দাবি বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছে ফ্রান্সের বাংলাদেশি নাগরিক পরিষদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি দেওয়ার আগে দূতাবাসের সামনে নাগরিক সমাবেশও করে সংগঠনটি। এতে বিপুল প্রবাসী বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন ধরনের প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন।

সংগঠনের সভাপতি আবুল খায়ের লস্করের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান আহমদের পরিচালনায় এ সময় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা কমিউনিটি ব্যক্তিত্ব মুহাম্মদ নজরুল ইসলাম, সহসভাপতি গোলাম ফারুক ভূঁইয়া, আইসা পরিচালক ওবায়দুল্লাহ কয়েছ, অনলাইন অ্যাকটিভিস্ট মীর জাহান, সাংবাদিক নেতা ও ইউরো বার্তা সম্পাদক মুহাম্মদ নূরুল ইসলাম, বরিশাল কমিউনিটি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালিক হিমু, কার্যনির্বাহী সদস্য ফারিয়া মাহবুবা আলম, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হুসেন সুহেল, ট্রেজারার আরিফুর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব জিয়া উদ্দিন চৌধুরী, প্রবাসের আলো সম্পাদক ওমর ফারুক, সাংবাদিক রাবেয়া আক্তার সুবর্না, সাংবাদিক নয়ন মামুন, লন্ডন ইউনিভার্সিটি আইন বিভাগের ছাত্রী ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইডনি মুসলিম উদ্দিন, এ ছাড়া ফরাসি ভাষায় বক্তব্য দেন শুভেচ্ছা শেখ।

সমাবেশে বক্তরা বলেন, শুধু সত্যিকারের সদিচ্ছার অভাবে বিগত ৫৪ বছরে রাজনৈতিক সরকারগুলো কখন প্রবাসীদের অধিকার বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি। সবসময় আশ্বাস দিয়ে শুধু মুলা ঝুলিয়ে রাখা হয়েছে। তাই অন্তর্বর্তী সরকারই পারে প্রবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে। এই সরকারে প্রতি প্রবাসীদের যথেষ্ট আস্থা রয়েছে।

বক্তরা আরও বলেন, নির্বাচন কমিশন নির্বাচনী প্রস্তুতি শুরু করলেও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশনের দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। এতে প্রবাসীদের মনে সন্দেহ সৃষ্টি হচ্ছে।

এ ছাড়াও পোস্টাল ব্যালটের সমালোচনা করে প্রবাসী নাগরিকরা বলেন, পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার প্রবাসে প্রায় অবাস্তব। প্রবাসে শতকরা ৮০ ভাগ মানুষ অনলাইনে যোগাযোগ রক্ষা করে। পোস্টাল ঠিকানা ব্যবহার করে না। তাছাড়া পোস্টাল ব্যালট অনেক বেশি ব্যয় সাপেক্ষ। তার অর্ধেক খরচে দূতাবাস বা হাইকমিশনের মাধ্যমে সরাসরি ভোটের ব্যবস্থা করা সম্ভব।

বক্তরা বলেন, আমরা আশা করছি- প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনের দৃশ্যমান তৎপরতা, দ্রুত সময় ভোটার তালিকাসহ সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X