যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৩:৫১ এএম
অনলাইন সংস্করণ

কেমব্রিজ সিটির সম্মাননা পেল প্রিয়তা ইমাম

প্রিয়তা ইমাম। ছবি : সংগৃহীত
প্রিয়তা ইমাম। ছবি : সংগৃহীত

বাংলা ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজ সিটি কাউন্সিল বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী প্রিয়তা ইমামকে বিশেষ সম্মাননা প্রদান করেছে। প্রিয়তার নামে একটি আনুষ্ঠানিক রেজুলেশন পাস করে সিটি কাউন্সিল, যেখানে মাতৃভাষা সংরক্ষণে তার নেতৃত্ব ও ভূমিকার প্রশংসা করা হয়।

কেমব্রিজ রিঞ্জ অ্যান্ড ল্যাটিন স্কুলের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী প্রিয়তা ইমামের সম্মানে নেওয়া এই প্রস্তাবে বলা হয়েছে— ‘প্রিয়তা বাংলাভাষী হিসেবে নিজের মাতৃভাষা জানার মাধ্যমে পারিবারিক বন্ধন গভীর করেছে এবং সাংস্কৃতিক পরিচয়কে শক্তিশালী করেছে। তার গল্প সমবয়সীদের অনুপ্রাণিত করেছে নিজ নিজ জীবনে ভাষার ভূমিকা নিয়ে ভাবতে।’

আমেরিকায় জন্মগ্রহণ করেও প্রিয়তা পরিবারের অনুপ্রেরণায় বাংলা ভাষায় সাবলীলভাবে পড়তে, লিখতে ও কথা বলতে পারেন। তার এই দক্ষতার পেছনে দাদি রেহেনা বেগম এবং বাবা-মা ইসরাত সায়েরা মুন ও মেহেদী ইমামের নিরলস প্রচেষ্টা রয়েছে বলে জানিয়েছে পরিবার।

প্রিয়তা অষ্টম শ্রেণি থেকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘Mother Language Awareness’ শিরোনামে প্রচারণা চালিয়ে আসছেন। তিনি বিভিন্ন সিটি ইভেন্টে অভিবাসী পরিবারের শিশুদের মাতৃভাষা শেখার গুরুত্ব তুলে ধরে কাজ করছেন।

মাতৃভাষা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে প্রিয়তা বলেন, ‘মাতৃভাষা শুধু শব্দ নয়—এটা পরিচয়, ভালোবাসা, মায়া এবং প্রজন্মের মধ্যে সেতুবন্ধন। আমার কাছে বাংলা মানে আমার পরিবার, সংস্কৃতি এবং শিকড়ের সঙ্গে সংযোগ।’

উল্লেখ্য, প্রিয়তা ইমাম বর্তমানে ম্যাসাচুসেটসের একমাত্র হাইস্কুল শিক্ষার্থী, যিনি বাংলা ভাষায় ‘Seal of Biliteracy’ (দ্বিভাষিকতার সীলমোহর) অর্জন করেছেন।

প্রিয়তার মা ইসরাত সায়েরা মুন ও বাবা মেহেদী ইমাম বলেন, এই স্বীকৃতি শুধু প্রিয়তার নয়, এটি আমাদের ভাষা ও সংস্কৃতির গর্ব। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্য এটি এক অনুপ্রেরণার বার্তা।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X