কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রকে তুলাধুনা করলেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রকে তুলাধুনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ওয়াশিংটন যখন রুশ পারমাণবিক জ্বালানি কিনছে, তখন ভারতের রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আপত্তি করার অর্থ নেই।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবদেনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র নিজেই তার নিউক্লিয়ার প্ল্যান্টে ব্যবহারের জন্য আমাদের কাছ থেকে পারমাণবিক জ্বালানি কিনছে। যদি তাদের কেনার অধিকার থাকে, তবে ভারতেরও একই সুবিধা পাওয়া উচিত।

দুই দিনের সফরে বৃহস্পতিবার ভারতে গেছেন রুশ প্রেসিডেন্ট। তার এ সফরে ঘিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যমে লেখেন, তিনি ‘বন্ধু পুতিনকে ভারতে স্বাগত জানাতে আনন্দিত’। দুই দেশের সম্পর্ক ‘সময়-পরীক্ষিত’ এবং জনগণের উপকারে এসেছে। এসময় বিমানবন্দরে আলিঙ্গন ও পরে মোদির বাসভবনে নৈশভোজের ছবি শেয়ার করেন তিনি।

আলজাজিরার নয়াদিল্লি প্রতিনিধি নেহা পুনিয়া জানান, এই উষ্ণ অভ্যর্থনা একটি স্পষ্ট বার্তা দিয়েছে। এটি হলো পশ্চিমা চাপ থাকা সত্ত্বেও ভারত দেখাতে চায় যে, পুতিন কোনো বিচ্ছিন্ন নেতা নন। মোদি ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করবেন না—এটাও একটি সংকেত।

পুতিন বলেন, ভারত-রাশিয়া জ্বালানি সহযোগিতা ‘রাজনৈতিক উত্থান-পতন বা ইউক্রেনে হামলার’ দ্বারা প্রভাবিত হয়নি। তিনি অভিযোগ করেন, ভারতের আন্তর্জাতিক প্রভাব বাড়ার কারণে কিছু পক্ষ রাজনৈতিকভাবে দেশটিকে ‘সংকুচিত’ করতে চাইছে।

রাশিয়া থেকে ভারতের তেল আমদানি গত কয়েক বছরে ব্যাপক বেড়েছে। ২০২২ সালের আগে যেখানে ছিল মাত্র ২ দশমিক ৫ শতাংশ, বর্তমানে তা মোট আমদানির প্রায় ৩৬ শতাংশ। এতে ভারতীয় রিফাইনারিগুলো প্রায় প্রতি ব্যারেলে ১২ দশমিক ২০ ডলার পর্যন্ত সাশ্রয় করেছে।

তবে ট্রাম্প প্রশাসনের ৫০ শতাংশ শুল্কারোপ এবং রুশ তেল কোম্পানিগুলোর ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভারতীয় রিফাইনারিগুলো রুশ তেল আমদানি কমাতে শুরু করেছে। রিলায়েন্স এরই মধ্যে ঘোষণা করেছে যে, তারা রুশ তেল প্রক্রিয়াজাত করে উৎপাদিত পেট্রোলিয়াম রপ্তানি বন্ধ করবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১০

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১১

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১২

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৩

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৪

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৫

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৬

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৭

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৮

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৯

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

২০
X