রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১১:৩৮ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের ফেডারেশন অব ইউএসএর নতুন কমিটি গঠন

রায়হানুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ সাইফুর রহমান চৌধুরী টিপু। ছবি : সংগৃহীত
রায়হানুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ সাইফুর রহমান চৌধুরী টিপু। ছবি : সংগৃহীত

চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই ফেডারেশন অব ইউএসএর নতুন কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২৬-২৭ মেয়াদে দুই বছরের জন্য কাজ করবেন ১৯ সদস্যবিশিষ্ট এ কমিটি। নতুন কমিটির প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন যথাক্রমে রায়হানুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ সাইফুর রহমান চৌধুরী টিপু।

নির্বাচিত অন্যরা হলেন সৈয়দ মঈন (ভাইস প্রেসিডেন্ট), মো. মাওলা দিলু (ভাইস প্রেসিডেন্ট), জামশেদ হোসেন (ভাইস প্রেসিডেন্ট), প্রতাপ চন্দ্র শীল (জয়েন্ট সেক্রেটারি), লুৎফুন ভুঁইয়া হেনা (জয়েন্ট সেক্রেটারি), ইকরামুল বাকী (ট্রেজারার), মোহাম্মদ হুদা (অর্গানাইজিং সেক্রেটারি), এহসান জুয়েল (প্রেস, মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি), মোহাম্মদ কামাল (এডুকেশন ও কালচারাল সেক্রেটারি) ও আমানা রশিদ (সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি)।

কমিটির সাত কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পেয়েছেন চুন্নু জামান, সারোয়ার কামাল, আবদুল ওয়াহেদ মাহফুজ, মোস্তফা আমিন খোকন, সাবের চৌধুরী, মোহাম্মদ সারোয়ার হোসেন ফরিদ ও আহমেদ শহীদ।

তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নতুন কর্মকর্তাদের নাম ঘোষণা করেন। গত আগস্টে বিভিন্ন অঙ্গরাজ্যের অ‍্যালামনাই অ্যাসোসিয়েশনগুলোর অংশগ্রহণে বোস্টনে অনুষ্ঠিত সংগঠনের দ্বিতীয় কনভেনশনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়।

নতুন নির্বাচিত কমিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাইগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও ফেডারেশনভুক্ত হওয়ার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে কাজ করবে নির্বাচিত এ কমিটি। নতুন নতুন কর্মসূচি গ্রহণ এবং উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ছাড়া কমিটি দ্রুত বাৎসরিক পরিকল্পনা, কর্মসূচি ঘোষণা ও বাস্তবায়নের অঙ্গীকার ব‍্যক্ত করেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব অ‍্যালামনাই সহযোগিতা চেয়েছেন তারা।

যুক্তরাস্ট্রে বিভিন্ন অঙ্গরাজ্যে বসাবাসরত চিটাগং ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের নিয়ে ২০১৭ সাল থেকে কাজ করে আসছে এ ফেডারেশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X