মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৬ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য শুরু হলো এনআইডি নিবন্ধন কার্যক্রম

মালদ্বীপে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম। ছবি : কালবেলা
মালদ্বীপে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম। ছবি : কালবেলা

প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে বড় পদক্ষেপ হিসেবে মালদ্বীপে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম। এর ফলে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিরা বিদেশে থেকেই ভোটার হিসেবে নিবন্ধিত হয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ হাইকমিশনে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মালদ্বীপে নিযুক্ত হাইকমিশনার ড. নাজমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ডি. এম. আতিকুর রহমান। এ ছাড়া মিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ এবং মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানসহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ড. নাজমুল ইসলাম বলেন, নিবন্ধন কার্যক্রম শুধু প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবে না; বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি উল্লেখ করেন, দেশের বাইরে থাকা কোটি প্রবাসীই দেশের অর্থনীতি, সংস্কৃতি ও আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হওয়া সত্যিই যুগান্তকারী পদক্ষেপ। ভবিষ্যতে এই প্রক্রিয়া আরও বিস্তৃত ও সহজতর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং সকল প্রবাসীকে নিবন্ধন প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানান।

সভাপতি মো. খলিলুর রহমান বলেন, এ উদ্যোগের মাধ্যমে প্রবাসীরা শুধু নাগরিক অধিকারই ফিরে পাচ্ছেন না, বরং দেশের উন্নয়ন, গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনার মূল ধারা সাথে আরও দৃঢ়ভাবে যুক্ত হচ্ছেন। বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে আজ। তারা বিদেশে থেকেও ভোটাধিকার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে প্রবাসীদের মাঝে স্মার্ট এনআইডি কার্ডও বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১০

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১১

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১২

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৩

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৪

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৬

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৭

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৮

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৯

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

২০
X