মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১১:২৫ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বিএনপির অপপ্রচারের বিরুদ্ধে আ.লীগের প্রতিবাদ 

বিএনপির অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ। ছবি : কালবেলা
বিএনপির অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ। ছবি : কালবেলা

মালয়েশিয়ায় বিএনপির অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেলে জি টাওয়ার হোটেলের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মালয়েশিয়া আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দাতু শ্রী কামরুজ্জামান কামাল।

এ সময় দাতু শ্রী কামরুজ্জামান কামাল তার বক্তব্যে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে কল্পনাতীত উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেল নির্মাণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পায়রা সমুদ্র বন্দর, কর্ণফুলী টানেল, সমুদ্র সীমানা বিজয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পসহ আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর দেশে যে পরিমাণ উন্নয়ন করেছে তাতে দেশের জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে। বিএনপি সেটা বুঝেই নির্বাচনে আসতে চাচ্ছে না। তারা চায় ষড়যন্ত্রের মাধ্যমে বিদেশিদের সহযোগিতায় ক্ষমতায় আসতে। আর বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের ওপর আস্থা রাখে। আমরা মালয়েশিয়া আওয়ামী লীগ দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিলকে স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জনগণও বিশ্বাস করে, বর্তমান নির্বাচন কমিশনের নেতৃত্বে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে।’

তিনি বলেন, ‘গত ১৯ নভেম্বর মালয়েশিয়া বিএনপি সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে প্রবাসীদের মাঝে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা আশা করি, তারা প্রবাসীদের বিভ্রান্ত করতে পারবে না। কারণ, প্রবাসীরা জানেন দেশে কী পরিমাণ উন্নয়ন হয়েছে। প্রবাসীরা দেশে তাদের পরিবারের সদস্যদের নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য বলবেন নিশ্চয়। কারণ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগের বিকল্প নেই।’

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি আলহাজ মকবুল হোসেন মুকুল, সহসভাপতি দাতু আক্তার হোসেন, কাইয়ুম সরকার, মনিরুজ্জামান মনির, দাতু শ্রী জালান উদ্দিন সেলিম, আলহাজ সাখাওয়াত হক জোসেফ, শওকত আলী তিনু, মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, প্রদীপ বিশ্বাস, আমিন সিকদার, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি বিএম বাবুল হাসান, সোহাগ সরকার, মশিউর রহমান লিংকন, রুহান আহমেদ, আপেল মাহমুদ, মওদুদ মোল্লা, খোরশেদ আলম, আবুল বাসার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১১

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১২

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৩

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৪

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৫

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৬

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৭

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৮

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৯

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

২০
X