কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৭:০৫ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

লি‌বিয়া থে‌কে ফিরেছেন ১৪৩ বাংলাদেশি

লিবিয়া থেকে ফেরত আসা বাংলাদেশিরা আজ মঙ্গলবার সকালে হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান। ছবি : কালবেলা
লিবিয়া থেকে ফেরত আসা বাংলাদেশিরা আজ মঙ্গলবার সকালে হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান। ছবি : কালবেলা

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহ‌যো‌গিতায় লিবিয়ার ত্রিপোলির ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরেছেন ১৪৩ বাংলাদেশি।

ত্রিপোলির বাংলা‌দেশ মিশন আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল বুধবার (২৯ নভেম্বর) এবং ৫ ডিসেম্বর দুটি ফ্লাইটে ত্রিপোলি ও বেনগাজীর ডিটেনশন সেন্টারে আটক আরও ৩২০ বাংলাদেশিকে দেশে পাঠানো হবে।

আরও জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস ও ত্রিপোলির প্রচেষ্টায় এবং আইওএমের আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এরই ধারাবহিকতায় ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টার থেকে গতকাল সোমবার (২৭ নভেম্বর) লিবিয়ার বুরাক এয়ারের একটি চাটার্ড ফ্লাইটে (ইউ‌জেড০২২২) দেশে পাঠানো হয় ১৪৩ বাংলাদেশিকে। তারা আজ মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।

লিবিয়া ফেরত প্রত্যেককে আইওএমের পক্ষ থেকে পকেট মানি ও খাদ্যসমগ্রী উপহার দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১০

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১১

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১২

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৩

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৪

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৫

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৬

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৭

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৮

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৯

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

২০
X