কুয়েত প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:০৬ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েতে সিলেট সিক্সার্স ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন

কুয়েতে সিলেট সিক্সার্স ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন। ছবি : কালবেলা
কুয়েতে সিলেট সিক্সার্স ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন। ছবি : কালবেলা

জমকালো আয়োজনে উন্মোচিত হলো সিলেট সিক্সার্স ক্রিকেট ক্লাব কুয়েতের জার্সি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কুয়েত সিটির রাজধানী হোটেলে সিলেট সিক্সার্স ক্রিকেট ক্লাবের আয়োজনে জার্সি উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আ হ জুবেদ।

সাধারণ সম্পাদক তারমিম আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিক্সার্স ক্রিকেট ক্লাব কুয়েতের প্রধান উপদেষ্টা আব্দুল হাই মামুন।

বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা আব্দুল মুহিত নাজমুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী। আরও উপস্থিত ছিলেন, প্রবাসী কমিউনিটি নেতা বেলাল উদ্দিন,জাহাঙ্গীর, তোফাজ্জল হোসেন, দিদারুল আলম দিদার,মঞ্জিল হোসেন,আম্পায়ার ইসমাইল হোসেন, ক্লাবের সকল খেলোয়াড়রা ও কুয়েত প্রবাসী গণমাধ্যমকর্মীরা।

অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখাচ্ছে সিলেট সিক্সার্স ক্রিকেট ক্লাব কুয়েত উল্লেখ করে বক্তারা বলেন, স্বাভাবিক স্বাস্থ্য ও ভালো ব্যক্তিত্ব বিকাশের জন্য খেলাধুলা জরুরি। অন্য কোনো কার্যাবলি যা না পারে খেলাধুলা তাই করতে পারে।

প্রধান অতিথি আব্দুল হাই মামুন, বিশেষ অতিথি আব্দুল মুহিত নাজমুল ও প্রধান বক্তা মুরাদুল হক চৌধুরী সিলেট সিক্সার্স ক্রিকেট ক্লাবের ভূয়সী প্রশংসা করে বলেন, এই সংগঠনের নেতৃত্বে যারা আছেন; তারা যোগ্য সংগঠক। ক্রীড়া এই সংগঠনটি পরিচালনায় সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

১০

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

১১

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

১২

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৩

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

১৪

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৫

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

১৬

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

১৭

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

১৮

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

১৯

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

২০
X