ইতালি প্রতিনিধি, পর্তুগালের লিসবন থেকে ফিরে
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:২৪ এএম
অনলাইন সংস্করণ

পর্তুগালের লিসবনে বাংলাদেশ দূতাবাসে হয়ে গেল বিজয় ফুল কর্মসূচি

বিজয় দিবসের বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ। ছবি : কালবেলা
বিজয় দিবসের বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ। ছবি : কালবেলা

মহান মুক্তিযুদ্ধের গর্বিত ইতিহাস প্রবাসী বংশোদ্ভুত নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও বিজয় ফুল উদযাপন কমিটি ইতালির আয়োজনে এবং বাংলাদেশ দূতাবাস পর্তুগালের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে বিজয় ফুল কর্মসূচি।

১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বরের বিজয় ফুল কর্মসূচির অংশ হিসেবে পর্তুগালের লিসবনে বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু কর্নার প্রাঙ্গণে করা হয় এ বিজয় ফুল কর্মসূচি। এতে প্রধান অতিথি হিসেবে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ও বিজয় দিবসের বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ।

কর্মসূচির মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজয় ফুল কর্মসূচি ইতালির সমন্বয়কারী ও মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার।

অনুষ্ঠানে রাষ্ট্রদূতের বাণী সহ বিজয় দিবসের বিভিন্ন লেখা নিয়ে প্রকাশ করা হয় বিজয় দিবসের একটি বিশেষ ক্রোড়পত্র। এ সময়ে রাষ্ট্রদূত বিজয় ফুল পরিয়ে কর্মসূচির শুভসূচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস পর্তুগালের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. আলমগীর হোসেন, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিমসহ অন্যরা। কর্মসূচির তত্ত্বাবধায়ক ছিলেন বিজয় ফুল কর্মসূচি ইতালির সমন্বয়ক ও মিলান বাংলা প্রেসক্লাব ইতালির উপদেষ্টা তুহিন মাহমুদ।

এ সময়ে গত একুশে গ্রন্থমেলায় প্রকাশিত রিয়াজুল ইসলাম কাওছারের লেখা প্রবন্ধ গ্রন্থ ‘ভাবনাগুলো ভাবিয়ে যায়’ রাষ্ট্রদূতকে উপহার দেন। প্রবাসের মাটিতে বিজয় ফুল কর্মসূচির মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস পরিচয় এবং বিজয়ের তাৎপর্য তুলে ধরাই বিজয় ফুল কর্মসূচির মূল লক্ষ্য জানালেন আয়োজকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ–মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X