মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের নির্যাতন বন্ধে কঠোর হুঁশিয়ারি 

মালয়েশিয়ায় কর্মরত শ্রমিক। ছবি : কালবেলা
মালয়েশিয়ায় কর্মরত শ্রমিক। ছবি : কালবেলা

মালয়েশিয়ায় পাড়ি জমিয়ে ৫ মাস কাজ না পেয়ে হতাশাগ্রস্ত ১৭১ জন বিদেশি শ্রমিক থানায় অভিযোগ করতে গিয়ে উল্টো নিজেরাই আটক হন। রাস্তার পাশে দিয়ে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘলাইন ধরে হেঁটে চলা এসব বিদেশি অভিবাসীদের ভিডিও ভাইরাল হয়। যা দেশি-বিদেশি মিডিয়ার প্রকাশ হলে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নজর আসে মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। সম্প্রতি এ বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয়।

বিবৃতে দেশটির স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয় জানান, বিষয়টি তারা গুরুত্বসহকারে দেখছেন। বিদেশি শ্রমিকদের নির্যাতন শোষণ জবরদস্তি করে যা মানব পাচারের শামিল। যারা এসবের সাথে জড়িত সাথে কোনো আপস করা হবে না বলে কঠোরভাবে হুঁশিয়ার করা হয়।

এদিকে গত ২৮ ডিসেম্বর মানবসম্পদ মন্ত্রলায়ে জাতীয় নিরাপত্তা পরিষদ, প্রধানমন্ত্রীর বিভাগের কাউন্সিল, জোহর রাজ্য জাতীয় নিরাপত্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অভিবাসন বিভাগ মালয়েশিয়া (জেআইএম), সামাজিক নিরাপত্তা সংস্থা (সকসো) এবং মালয়েশিয়ার নির্মাণশিল্পের উন্নয়ন বোর্ডের উপস্থিতিতে জড়িত নিয়োগকর্তাদের নিয়ে বৈঠক করেন।

এর পরবর্তীতে ৩ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী এবং মানবসম্পদমন্ত্রী ও বৈঠক করেন। বৈঠকে প্রতারিত বিদেশি শ্রমিকদের মামলাগুলি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়।

শ্রমিকদের অধিকার ও কল্যাণে মনোযোগ দিয়ে স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রলায় যৌথ উদ্যোগে কিছু পদক্ষেপ নিয়েছেন।

উল্লেখযোগ্য পদক্ষেপের মধ্যে রয়েছে :

১. অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং আইনের অধীনে নিয়োগকারীদের বিরুদ্ধে অ্যান্টি-ট্রাফিকিং ইন পারসন এবং অ্যান্টি স্মাগলিং অফ মাইগ্রেন্টস ATIPSOM ২০০৭ ব্যবস্থা গ্রহণ করা ।

২. কর্মসংস্থান আইন ১৯৫৫ আইনের অধীনে নিয়োগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা ন্যূনতম আবাসন, বাসস্থান এবং কর্মচারী সুবিধা ১৯৯০ যা দোষী সাব্যস্ত হলে জরিমানা প্রদান করতে হবে এবং কর্মচারীকে অবহেলার জন্য প্রতিটি অপরাধের জন্য সর্বোচ্চ ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করা।

৩. বেতন প্রদানে ব্যর্থ এবং উপযুক্ত বাসস্থান প্রদান না করার ক্ষেত্রে কর্মসংস্থান আইন ১৯৫৫ এর ধারা ৬০k এর অধীনে নতুন বিদেশি কর্মী নিয়োগের আবেদনগুলো থেকে নিয়োগকর্তাদের কালো তালিকাভুক্ত করতে হবে।

৪. ইমিগ্রেশন বিভাগের যে কোনো লেনদেন থেকে নিয়োগকর্তাকে কালো তালিকাভুক্ত করে মালয়েশিয়া বিদ্যমান কর্মীদের জন্য PLKS সংস্কার অন্তর্ভুক্ত করা।

৫. বিদেশি কর্মীদের নিয়োগকর্তার অবশিষ্ট কোটা বাতিল করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১০

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১১

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৪

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৬

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৭

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৮

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৯

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

২০
X