লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

তথ্য চাইতে গিয়ে লাঞ্ছিত ৩ সাংবাদিক, থানায় অভিযোগ

তথ্য সংগ্রহে গেলে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা সাংবাদিকদের ওপর চড়াও হন। ছবি : কালবেলা
তথ্য সংগ্রহে গেলে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা সাংবাদিকদের ওপর চড়াও হন। ছবি : কালবেলা

লালমনিরহাটে তথ্য সংগ্রহ করতে যাওয়ায় বেসরকারি সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের (ইএসডিও) অফিসে তিন সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। রোববার (৯ নভেম্বর) বিকেলে শহরের বানভাসা এলাকায় সংস্থাটির অফিসে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আরটিভির জেলা সংবাদদাতা মিজানুর রহমান, ক্যামেরাপারসন আরিফুল ইসলাম ও স্থানীয় এক সাংবাদিক ইএসডিওর কার্যালয়ে বিভিন্ন অনিয়ম নিয়ে তথ্য সংগ্রহে গেলে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা তাদের ওপর চড়াও হন। সাংবাদিকদের ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয় এবং ভিডিও ধারণে বাধা দেওয়া হয়।

আরটিভির প্রতিনিধি মিজানুর রহমান বলেন, ইএসডিও কার্যালয়ের ইনচার্জের কাছে তথ্য জানতে চাইলে তিনি অসহযোগিতা করেন। আমরা ভিডিও ধারণ শুরু করলে তিনি ক্ষুব্ধ হয়ে উঠেন। পরে কয়েকজন কর্মচারী আমাদের ধাক্কা দিয়ে অফিসের বাইরে নিয়ে আসে এবং অশালীন ভাষায় কথা বলে। ক্যামেরাপারসন আরিফকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

তিনি আরও বলেন, পরে পুলিশ ঘটনাস্থলে এলেও তারা নীরব ভূমিকা পালন করে। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি।

বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগের সভাপতি এস.আর. রতন বলেন, সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন লালমনিরহাটের সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল বলেন, সাংবাদিকরা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে কাজ করেন। তাদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। দোষীদের আইনের আওতায় আনতে হবে।

ইএসডিও’র লালমনিরহাট জোনাল ম্যানেজার বজলার রহমান বলেন, ঘটনার সময় আমি অফিসে ছিলাম না। পরে এসে জানতে পারি স্থানীয় তিন সাংবাদিক অফিসে এসে বক্তব্য না দেওয়াকে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে অফিসের রমজান নামে এক অফিসারের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়েছে। কাউকে মারধর বা লাঞ্ছিত করা হয়নি।

লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী কালবেলাকে বলেন, সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১০

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১১

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১২

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৩

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৪

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৫

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৬

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৭

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৮

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৯

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X