গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- সজিব (২০), সোহেল রানা (১৮) ও নাহিদ ইসলাম (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীকে গুরুত্বপূর্ণ কথা আছে বলে তাকে বাড়ির বাহিরে আসতে বলেন সজিব। এরপর ওই কিশোরীকে নানা প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে যান তিনি। তারপর পাশের একটি বাঁশবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সজিবের দুই বন্ধু নাহিদ ও সোহেল পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। দুই পথচারী তার কাছে ঘটনার বিস্তারিত জেনে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।

এদিকে, ওই কিশোরী শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে থানায় ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে আসে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছিল। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি অভিযোগ করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

তিনি আরও বলেন, শনিবার সকালে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১১

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১২

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৩

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৪

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৫

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৬

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৭

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৮

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৯

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

২০
X