প্যারিস প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ইউরোপমুখী অভিবাসীদের জীবন নিয়ে নির্মিত ‘দ্য গেইম’ এর প্রিমিয়ার শো

দ্য গেমের প্রিমিয়ার শোতে নির্মাতাদের সঙ্গে অতিথিরা। ছবি : কালবেলা
দ্য গেমের প্রিমিয়ার শোতে নির্মাতাদের সঙ্গে অতিথিরা। ছবি : কালবেলা

গেইমের বাইরে থাকা মানুষদের কাছে ‘গেইমের’ চরম বাস্তব চিত্র তুলে ধরতে তথ্যচিত্র নির্মাণের উদ্যোগ নেন নির্মাতা জয় চ্যাটার্জি এবং প্রকাশ রায়। তথ্যচিত্রের নাম দিয়েছেন ‘দ্য গেইম’। গেমের বাস্তব চিত্র ফুটিয়ে তুলতে তারা কাজ করেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্থে। একইসাথে কাজ করেছেন ‘গেইম মেরে’ ফ্রান্সে এসে কাগজহীন হয়ে যাওয়া একাধিক অভিবাসীকে নিয়ে। গেইমের যাত্রাপথের নির্মম কাহিনি তুলে ধরতে সংযোজন করেছেন সাগরে ভেসে আসা সেইসব ভয়ঙ্কর ‘বুটের’ ভিডিও। সবমিলিয়ে গেইমের শিকার একজন অভিবাসীর বাস্তব চিত্র ফুটে উঠেছে তথ্যচিত্রে।

তথ্যচিত্রটি নির্মাণ শেষে সেটি প্যারিসের একটি সিনেমা হলে গতকাল সন্ধ্যায় প্রদর্শিত হয়। এ সময় ফ্রান্স সরকারের অভিবাসীবিষয়ক বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা অংশ নেন।

দ্য গেইম প্রদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা ও দর্শকদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন দুই চলচ্চিত্র নির্মাতা জয় চ্যাটার্জি, প্রকাশ রায় ও অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে কাজী এনায়েত উল্লাহ বলেন, একজন দর্শক হিসেবে চলচ্চিত্রটি উপভোগ করেছি। কিন্তু যে চিত্র ফুটে উঠেছে, তা খুবই নির্মম আর হৃদয়বিদারক। আমরা আশা করব, এভাবে জীবনের ঝুঁকি নিয়ে আসা থেকে দেশের যুবকেরা বিরত থাকবে।

চলচ্চিত্র নির্মাতা জয় চ্যাটার্জি বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। দেশে কর্মসংস্থান বাড়ছে। তারপরও একটি শ্রেণি এমন ভয়ঙ্কর পথ বেছে নিচ্ছে, যা মোটেও কাম্য নয়। তিনি বলেন, এমন কঠিন পথ পাড়ি দিয়ে এসে ইউরোপে এরা আবার অনিয়মিত হয়ে যাচ্ছে। এতে পরবর্তী জীবনটা আরও কঠিন হয়ে যাচ্ছে তাদের কাছে। তিনি এমন অভিবাসীদের প্রতি সংশ্লিষ্ট মহলকে সদয় হওয়ার অনুরোধ জানান।

নির্মাতা প্রকাশ রায় বলেন, চলচ্চিত্র নির্মাণের পর সেটি প্যারিসে প্রদর্শন করা ছিল একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু সেটি প্যারিসে প্রদর্শন করতে এগিয়ে এসেছেন আয়েবা মহাসচিব কমিউনিটি ব্যক্তিত্ব কাজী এনায়েত উল্লাহ। এজন্য তিনি নির্মাতাদের পক্ষ থেকে কাজী এনায়েত উল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপণ করেন।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় নৈশভোজ। এ সময় অংশগ্রহণকারীরা চলচ্চিত্রটি নিয়ে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X