চরফ্যাশন প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বাবা-মায়ের কোলেই মারা গেলেন সেই ফ্রান্স প্রবাসী ইব্রাহিম

মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ইব্রাহিমকে দেশে নিয়ে আসেন ফ্রান্সের চিকিৎসক ড. ম্যাথিউ জামেলট। ছবি : কালবেলা
মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ইব্রাহিমকে দেশে নিয়ে আসেন ফ্রান্সের চিকিৎসক ড. ম্যাথিউ জামেলট। ছবি : কালবেলা

ভোলার চরফ্যাশনে ক্যানসার আক্রান্ত ফ্রান্স প্রবাসী মো. ইব্রাহিম (২৮) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে ঢাকা থেকে চিকিৎসা শেষে বাবা-মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ক্যানসারে আক্রান্ত ফ্রান্স প্রবাসী ইব্রাহিম উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির মো. কাঞ্চন হাওলাদারের ছেলে।

জানা যায়, ইব্রাহিম উচ্চশিক্ষার জন্য ধারদেনা করে ফ্রান্সে যান। ফ্রান্সে যাওয়ার মাত্র ৭ মাসের মধ্যেই ইব্রাহিম আক্রান্ত হন মরণব্যাধি ক্যানসারে। ফ্রান্সে চিকিৎসাধীন অবস্থায় নিজ দেশের মাটিতে বাবা-মায়ের কোলে শেষ নিশ্বাস ত্যাগ করবেন এমন ইচ্ছা থাকলেও তাকে দেশে নিয়ে আসার মতো কেউ ছিল না। শেষ পর্যন্ত তার এ ইচ্ছা পূরণে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ইব্রাহিমকে দেশে নিয়ে আসেন ফ্রান্সের চিকিৎসক ড. ম্যাথিউ জামেলট। তিনি ২০ ডিসেম্বর ইব্রাহিমকে বাংলাদেশে নিয়ে এসে তার পরিবারের কাছে দিয়ে যান। বাংলাদেশে এসেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে দীর্ঘদিন চিকিৎসা নেন। কিন্তু তাতেও ইব্রাহিমের শারীরিক উন্নতি না হওয়ায় চিকিৎসক তাকে বাড়িতে নিয়ে আসার পরামর্শ দেন।

এরপর রোববার (৭ জানুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাবা-মায়ের সাথে বাড়ি ফেরার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার অকাল মৃত্যুতে অনেকেই ব্যথিত হয়েছেন। শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।

ইব্রাহিমের বাবা মো. কাঞ্চন হাওলাদার জানান, ছেলের ইচ্ছা পূরণে ধারদেনা করে তাকে ফ্রান্সে পাঠাই। আশা ছিল ইব্রাহিম বিদেশ থেকে উচ্চশিক্ষা অর্জন করে বড় চাকরি করে ধারদেনা পরিশোধ করে আমাদের পাশে দাঁড়াবে। কিন্তু আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। ইব্রাহিম আর বেঁচে নাই। ইব্রাহিমকে আমরা ধারদেনা করে ফ্রান্সে পাঠিয়েছিলাম। কীভাবে তা পরিশোধ করব জানি না। যদি ফ্র্যান্স সরকার ও বাংলাদেশ সরকার আমাদের পাশে দাঁড়ায় তাহলে আমরা আবারও ঘুরে দাঁড়াতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১০

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১১

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১২

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১৩

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৫

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৬

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৭

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

১৮

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

১৯

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

২০
X