মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

পাসপোর্টের তথ্য পরিবর্তন করে বৈধতা গ্রহণ করতে গেলে ২৭ বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার করেন মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। ছবি : কালবেলা
পাসপোর্টের তথ্য পরিবর্তন করে বৈধতা গ্রহণ করতে গেলে ২৭ বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার করেন মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। ছবি : কালবেলা

মালয়েশিয়ায় অনিয়মিত বিদেশি শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়ার দ্বিতীয় ধাপের রিক্যালিব্রেশন প্রোগ্রাম আর টি কে ২.০ (RTK 2.0) এর কার্যক্রম চলছে। এ সময়ে পাসপোর্টের তথ্য পরিবর্তন করে বৈধতা গ্রহণ করতে গেলে ২৭ বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার করেন দেশটির ইমিগ্রেশন বিভাগ।

সোমবার ( ১৫ জানুয়ারি) দেশটির ইমিগ্রেশন বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেন, গ্রেপ্তারকৃতরা পাসপোর্টের তথ্য বেআইনিভাবে সংশোধন ও পরিবর্তন করেছেন। মালয়েশিয়ায় একবার বৈধতা গ্রহণ করার পর পাসপোর্টের যাবতীয় তথ্য ও আঙুলের ছাপ ইমিগ্রেশন সার্ভারে সংরক্ষিত থাকে। যদি দ্বিতীয়বার আঙুলের ছাপ দিলেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে তার যাবতীয় বিস্তারিত তথ্য কম্পিউটার মনিটরে ভেসে আসে।

তিনি বলেন, এই ২৭ জন বৈধতা গ্রহণের জন্য দ্বিতীয়বার ফিঙ্গার প্রিন্ট করার পর ইমিগ্রেশন আসলে তাদের আগের সকল তথ্য চলে আসে। তাতে দেখা যায়, ওই শ্রমিকরা প্রথমবার বৈধতা গ্রহণের সময় যে পাসপোর্টের জমা দিয়েছিলেন সেসব তথ্যের সাথে নবায়ন করা নতুন পাসপোর্টের তথ্যে গরমিল রয়েছে। তাদের জেল জরিমানা হতে পারে ।

জানা যায়, ২৭ বাংলাদেশিকে সহযোগিতা করতে এসেছিলেন ৩৯ বছর বয়সী স্থানীয় এক নারী। তাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন ইমিগ্রেশন পুলিশ। বাংলাদেশি ২৭ জনকে তদন্ত ও পরবর্তী পদক্ষেপের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১০

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১১

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১২

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৩

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৪

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৫

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৬

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৭

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১৮

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১৯

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

২০
X