শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৬:৩০ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

দুবাইতে পালাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

দুবাইতে ছাদ থেকে পরে নিহত সৌরভ মাঝি। ছবি : সংগৃহীত
দুবাইতে ছাদ থেকে পরে নিহত সৌরভ মাঝি। ছবি : সংগৃহীত

দুবাইতে বহুতল ভবনের ছাদ থেকে নিচে পড়ে সৌরভ মাঝি (২৩) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার (১৪ জানুয়ারি) ভোর রাতে দুবাইয়ের রোলা শহরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে নিহতের পরিবার নিশ্চিত হয়।

নিহত সৌরভ মাঝি শরীয়তপুর নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের মাঝিকান্দি এলাকার সায়েদ মাঝির ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে জীবিকার তাগিদে দুবাই যান সৌরভ মাঝি। তিনি শারজাহ শহরে রঙ মিস্ত্রির কাজ করতেন। কয়েকদিন আগে রঙ মিস্ত্রির কাজ ছেড়ে সেখান থেকে রোলা শহরে পালিয়ে চলে আসেন। গত রোববার রাতে সৌরভ ও তার দুই বন্ধু রোলা শহরের একটি ভবনে অবস্থান করছিলেন। এসময় ভবনটিতে পুলিশ হানা দেয়। এসময় পাশের একটি ভবনে লাফ দিয়ে পালাতে গিয়ে সৌরভ নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ মঙ্গলবার বাংলাদেশে তার পরিবারের কাছে মৃত্যুর খবর আসে।

নিহতের ফুফাতো ভাই জামিল আহসান শুভ বলেন, আমরা সৌরভের মামা গিয়াসউদ্দিন শিকদারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছি। সৌরভের এখনো দুই মাসের ভিসা রয়েছে। পুলিশ আসার খবরে ঘাবড়ে গিয়ে ভবন থেকে পালাতে ও লাফ দেয়। পরে নিচে পড়ে মৃত্যু হয়। ওর এমন মৃত্যু মেনে নেওয়ার মতো না।

নিহত সৌরভের বাবা সায়েদ মাঝি বলেন, এভাবে ছেলের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না। অন্তত শেষ বারের মতো ছেলের মুখ দেখতে চাই। সরকার থেকে যেন আমার ছেলের মরদেহটি দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য শাহিন ফকির বলেন, সৌরভের এক আত্মীয়ের মাধ্যমে মৃত্যুর খবরটি পাই। আমাদের পক্ষ থেকে লাশটি দেশে আনার চেষ্টা চলছে।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য বলেন, নিহতের পরিবার থেকে এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের জানানো হয়নি। তবে কাগজপত্রসহ নিহতের পরিবার আমাদের সাথে যোগাযোগ করলে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১০

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১১

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১২

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৩

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৪

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৫

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৬

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৭

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৮

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৯

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

২০
X