কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ফের প্রবাসী কর্মীদের সুখবর দিল সৌদি

প্রবাসী কর্মী। ছবি : সংগৃহীত
প্রবাসী কর্মী। ছবি : সংগৃহীত

ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রবাসীদের স্বস্তির খবর দিয়েছে সৌদি সরকার। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে যেসব প্রবাসী কর্মী সৌদি আরবে ফিরতে পারেননি তাদের ওপর থেকে তিন বছরের প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রিয়াদ।

জানা গেছে, ১৬ জানুয়ারি (মঙ্গলবার) থেকে তিন বছরের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নতুন নির্দেশনা কার্যকর হয়েছে। এসব কর্মীকে এবার ৯০ দিন বা তার বেশি মেয়াদের পাসপোর্ট দেওয়া হবে বলেও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সম্প্রতি এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস এবং সৌদি গেজেট। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের এক্সিট ও রিএন্ট্রি ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে যারা দেশটিতে ফিরে আসতে ব্যর্থ হয়েছেন সেসব প্রবাসীকে প্রবেশের অনুমতি দিতে সংশ্লিষ্ট সব বিভাগ ও স্থল, সমুদ্র ও বিমানবন্দরকে নির্দেশ দিয়েছে সৌদি পাসপোর্ট অধিদপ্তর।

এর আগে, যারা দেশের বাইরে যাওয়ার পর ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ফিরে আসেননি, তাদের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ার কথা জানিয়েছিল সৌদি সরকার। পরে ব্যবসায়ীদের দাবি পরিপ্রেক্ষিতে এসব প্রবাসীদের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছিল তারা।

সময়মতো ফিরে না আসা শ্রমিকদের প্রবেশাধিকার না দেওয়ার বিষয়ে মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের ভিত্তিতেই নিষেধাজ্ঞা জারি করার দাবি জানিয়েছিলেন ব্যবসায়ীরা। তাদের বক্তব্য, শ্রমিকরা সময়মতো ফিরে না এলে চুক্তি বাতিল করতে বাধ্য হন তারা। এতে কর্মসংস্থান বাজারের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে সৌদির পাসপোর্ট অধিদপ্তর এক্সিট ও রিএন্ট্রি ভিসা দেয়ার ক্ষেত্রে নতুন কিছু শর্ত দিয়েছে। তারা বলছে, কর্মীকে অবশ্যই ট্রাফিক আইন লঙ্ঘনের সব বকেয়া জরিমানা হিসেবে দিতে হবে এবং যেসব শ্রমিকের বৈধ ভিসা নেই তাদের সৌদি ভূখণ্ডে উপস্থিতি নিশ্চিতের পরই ভিসা দেওয়া হবে। এছাড়া কর্মীদের ৯০ দিন বা তার বেশি মেয়াদের পাসপোর্ট দেওয়া হবে ও আঙুলের ছাপ দিয়ে তাদের সেটি সংগ্রহ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X