মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৮ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় অভিবাসন ডিপো থেকে পলাতক ৭৬ জনকে আটক

অভিবাসন ডিপো থেকে পলাতক ৭৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া। ছবি : সংগৃহীত
অভিবাসন ডিপো থেকে পলাতক ৭৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় অভিবাসন ডিপো থেকে পলাতক ১৩২ জনের মধ্যে ৭৬ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ইমিগ্রেশন বিভাগ এবং অন্যান্য কয়েকটি সংস্থার টিমসহ পুলিশ বাকি ৫৩ জনকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গতকাল সোমবার পেরাকের তাপাহতের একটি পাম তেলের বাগানের একটি শেয়ার্ড হাউস থেকে ১৮ জনকে আটক করা হয়। এ নিয়ে মোট ৭৬ জনকে আটক করা হয়েছে।

ইমিগ্রেশন ডিরেক্টর-জেনারেল দাতুক রুসলিন জুসোহ বলেন, ডিপো থেকে পালিয়ে যাওয়ার অভিবাসীর মধ্যে গত রাত ১০টা পর্যন্ত ৭৬ জনকে আটক করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জেনারেল দাতুক রুসলিন বলেন, পালিয়ে যাওয়া বাকি অবৈধ অভিবাসীরা এখনো কাছাকাছি এলাকার মধ্যে আছে। তারা সম্ভবত আশপাশের এলাকার বাসিন্দাদের কাছ থেকে খাবারসহ সাহায্য পাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের খুঁজে না পাওয়া পর্যন্ত সব এলাকায় চিরুনি অভিযান চলবে।

জেনারেল দাতুক রুসলিন স্থানীয় নাগরিকদের বলেছেন, যদি কোনো প্রকার সন্দেহভাজন অবৈধ বিদেশি দেখতে পান তাহলে অবিলম্বে কর্তৃপক্ষের কাছে তথ্য দেন। কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে পালিয়ে যাওয়ার মূল পরিকল্পনাকারী কে এবং এটি ফৌজদারি মামলা হিসেবে তদন্ত করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১০

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১১

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১২

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৩

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৪

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৫

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৬

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৭

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১৮

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৯

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

২০
X