কুয়েত প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২০ এএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েতিদের পছন্দের তালিকায় বাংলাদেশি মেকানিক

বাংলাদেশের রেমিট্যান্সে ভূমিকা রাখছে গাড়ি মেকানিকরা। ছবি : কালবেলা
বাংলাদেশের রেমিট্যান্সে ভূমিকা রাখছে গাড়ি মেকানিকরা। ছবি : কালবেলা

কুয়েত থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণে বড় একটা অংশ ভূমিকা রাখছে গাড়ি মেকানিক্যাল, ডেন্টিং ও প্রিন্টিংয়ের কাজে নিয়োজিত প্রবাসী মেকানিকরা।

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এ দেশটিতে গাড়ির মেকানিক্যাল গ্যারেজে বাংলাদেশি শ্রমিকদের চাহিদাও বেশি। তাই দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এ পেশা। ভালো কাজ জানা থাকলে এ পেশায় বেতনও বেশি।

প্রবাসী-অধ্যুষিত এলাকা শুয়েক, জাহারা সানায়া, সালমী সিকরাফ, আব্বাসিয়াসহ কুয়েতের বিভিন্ন শিল্প এলাকাগুলোতে আধিপত্য বিস্তার করছেন বাংলাদেশিদের বিশাল একটি অংশ।

বর্তমান অবস্থা ধরে রাখা গেলে বাংলাদেশের অর্থনীতিতে আরও ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন প্রবাসীরা।

তবে আকামা পরিবর্তনের সুযোগ না থাকা এবং অন্যদিকে ভিসার ধরন না বুঝেই কুয়েতে চলে আসায় বিপাকে পড়তে হচ্ছে প্রবাসীদের। কাজ জানা সত্ত্বেও অনেকে আকামা জটিলতার কারণে চাহিদা মেটাতে পারছেন না মেকানিকরা।

এ কাজে বাংলাদেশ থেকে সরাসরি ভিসা নেওয়া অনেক জটিল। দক্ষ জনশক্তি রপ্তানির এ কাজে লাগাতে না পারলে বাংলাদেশ শ্রমবাজার হারাবে বলে মনে করছেন প্রবাসীরা।

‘বাংলাদেশি মেকানিক’ নামের একটি প্রতিষ্ঠান কাজের গুণগতমানের কারণে স্বদেশি প্রবাসীদের কাছে শক্ত একটা অবস্থান তৈরি করেছে। এতে ভিনদেশি প্রবাসীরাও আস্থা রাখছে এ প্রতিষ্ঠানটির ওপর। কুয়েতিদের কাছেও দিন দিন জনপ্রিয় হচ্ছে বাংলাদেশি মেকানিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১০

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১২

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৩

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৪

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৫

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৭

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৮

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৯

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

২০
X