ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৪ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ইতালিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ইতালিতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালিত।
ইতালিতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালিত।

ইতালিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গর্ব আর শোকের এদিন পালন করেছে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

রোমে আইজাক রবিন পার্কে স্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম। এ সময় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপরই বাঙালিদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপণ করেন।

রোম দূতাবাস ছাড়াও ইতালির বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের সংগঠনগুলোর উদ্যোগে দিবসটি নানা আয়োজনে পালিত হয়েছে।

ইতালির মিলান জেলারেল কনসালের আয়োজনে আন্তজার্তিক মাতৃভাষা দিবস ও অমর একুশ উদযাপন করা হয়েছে। কনস্যুলেট প্রাঙ্গণে সকালে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মিলান কনস্যুলেটের কনসাল জেনারেল এম জে এইচ জাভেদসহ মিলান কনস্যুলেটের সকল কর্মকর্তারা।

এসময় ইতালিতে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের মাঝে বাংলা মাতৃভাষার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়।

এদিকে, মিলানে লোম্বার্দিয়া আওয়ামী লীগের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে ইতালির মিলানে খোলা পার্কে অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

প্রথমেই বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের পক্ষ থেকে কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর লোম্বার্দিয়া আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠন এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

ইতালির পাদোভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের সঙ্গে সময়ের মিল রেখে একুশের প্রথম প্রহরে পাদোভা স্থায়ী শহীদ মিনারে স্থানীয় মেয়র মার্কো স্কিসেয়েরোসহ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক ও সাংবাদিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। সবুজ বাংলা অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রভাতফেরিতে অংশগ্রহণ করেন প্রবাসী বাংলাদেশিরা।

এ ছাড়াও ইতালিতে বাংলা কমিউনিটি, সাংস্কৃতিক সংগঠন ও বাংলা স্কুলগুলোর আয়োজনে দিবসটি পালিত হয়েছে। এসময় শিশুদের চিত্রাঅঙ্কন প্রতিযোগিতার আয়োজন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১০

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১১

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১২

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১৩

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৪

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৫

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৬

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৭

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৮

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৯

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

২০
X