দেবেশ বড়ুয়া, ফ্রান্স থেকে :
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২১ এএম
অনলাইন সংস্করণ

প্যারিসে ভাষা দিবস উপলক্ষে পঞ্চ কবির গানের সন্ধ্যা

প্যারিসে ভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান। ছবি : কালবেলা
প্যারিসে ভাষা দিবস উপলক্ষে পঞ্চ কবির গানের সন্ধ্যা

ফ্রান্সের রাজধানী প্যারিসে ভাষা দিবস উপলক্ষে পঞ্চ কবির গানের সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্স এ আয়োজন করে।

পঞ্চ কবির কবিরা হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুলপ্রসাদ সেন। মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সন্ধ্যায় এক বল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এমদাদুল হক স্বপন। এতে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত রবীন্দ্র সংগীত শিল্পী তানজিনা তমা, প্যারিসের স্থানীয় নজরুল ও রবীন্দ্র শিল্পী মৌসুমী চক্রবর্তী।

এ সময় উপস্থিত ছিলেন কানেক্ট বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয়ক মনসুর আহমদ, বাংলাদেশ ভিউয়ের সভাপতি শেখ সাদী রহমান, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব হাসনাত জাহান, সংগীত শিল্পী আরিফ রানা, কুমকুম রানা, বিডি ফার্নিচারের স্বত্বাধিকারী মিয়া মাসুদ, একুশে উদযাপন পরিষদ আহ্বায়ক সুব্রত ভট্টাচার্য শুভ, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আজম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হায়দার, চলচ্চিত্র নির্মাতা প্রকাশ রায়, দৈনিক কালবেলা’র ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়া, আর টিভি ফ্রান্স প্রতিনিধি তাইজুল ফয়েজ, বিশিষ্ট লেখক রাহুল চৌধুরী, মাসুদ রহমান, রিয়াদ আহমদ জুয়েল প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, প্রবাসের মাটিতে বিভিন্ন ধরনের সংস্কৃতি চর্চা হলেও পঞ্চ কবিদের সংস্কৃতি চর্চা খুব কম হয়ে থাকে। রবীন্দ্র-নজরুল আমাদের সাহিত্য সংস্কৃতির মেরুদন্ড। তাই এই ধরনের আয়োজন প্রবাসের মাটিতে বেশি বেশি করা প্রয়োজন। পরবর্তী প্রজন্মের মাঝে পঞ্চ কবিদের রেখে যাওয়া গানের ভান্ডার তুলে ধরতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১০

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১১

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১২

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৩

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৪

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৫

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১৬

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৭

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৮

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৯

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

২০
X