কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাড়ির সামনে বাংলাদেশি যুবক নিহত

পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি। ছবি : সংগৃহীত
পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিজ বাড়ির সামনে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে তিনি নিহত হন। সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই যুবক পারিবারে অস্বাভাবিক আচরণ করছিলেন। ফলে পরিবারের পক্ষ থেকে পুলিশে ফোন করা হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ওই যুবক অস্ত্র প্রদর্শন করলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে তিনি নিহত হন।

নিহত ওই যুবকের নাম হোসেন আল রাজি (১৯)। তিনি স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ারেন শহরের রায়ান সড়কের ইলেভেন মাইলের উত্তরের একটি সড়কে পুলিশের গুলিতে নিহত হন।

ওয়ারেন পুলিশ জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে ফোন পেয়ে পুলিশ সেখানে যায়। তবে ওই যুবক পুলিশকে লক্ষ্য করে হ্যান্ডগান উঁচিয়ে ধরেন। এর ফলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়।

পুলিশ আরও জানিয়েছে, গুলি করার পর ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

রাজির বাবা মোহাম্মদ আতিক হোসেন জানান, পরিবারের সঙ্গে অস্বাভাবিক আচরণ করছিলেন রাজি। এজন্য জরুরি সেবা নম্বর ৯১১-এ কল করা হয়। তবে আমরা চাইনি, পুলিশ তাকে গুলি করে হত্যা করুক।

পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার দুপুরে মা-বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে অস্বাভাবিক আচরণ শুরু করেন তিনি। তার অস্বাভাবিক আচরণের কারণে পরিবারের সদস্যরা ভড়কে যান। একপর্যায়ে তারা ভয় পেয়ে গ্যারেজে আশ্রয় নেন।

পুলিশের গুলিতে নিহত ওই বাংলাদেশি পরিবার সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকার সুপাতলার বাসিন্দা। তাদের পরিবারের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছেন। এরমধ্যে রাজি সবার বড়। সাত বছর আগে আতিক হোসেন ফ্যামিলি ভিসায় যুক্তরাষ্ট্রে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১০

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১১

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১২

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৩

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৪

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৫

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৬

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৮

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

২০
X