কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

সিডনিতে শপিংমলে ছুরি হামলা, নিহত অন্তত ৬

সিডনিতে একটি শপিংমলে ছুরি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত
সিডনিতে একটি শপিংমলে ছুরি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি শপিংমলে ছুরি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর গার্ডিয়ানের।

শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে অস্ট্রেলিয়ার সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জংশনে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, শপিংমলে অনেক ভিড় ছিল। হঠাৎ এক ব্যক্তি ছুরি নিয়ে শপিংমলে ঢুকে পড়েন। তিনি যাকে সামনে পেয়েছেন তাকেই এলোপাতাড়ি কোপাতে থাকেন। প্রাথমিকভাবে জানা গেছে, এই হামলায় ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এরপর পুরো শপিংমল ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। মলের ভেতরে থাকা লোকজনকে দ্রুত বের করে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ। তবে, এই হামলাকারীর পরিচয় এখনো জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একট বড় আকারের ছুরি নিয়ে শপিং কমপ্লেক্স থেকে এক ব্যক্তি দ্রুত বেরিয়ে যান। অনেককেই তার আশপাশে পড়ে থাকতে দেখা যায়। ঘটনার ভয়াবহ এমন দৃশ্য দেখে অনেকে আতঙ্কিত হয়ে দৌড়াতে থাকেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী দুই ব্যক্তি অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নিউজকে বলেন, ‘আমরা হঠাৎ দেখলাম এক ব্যক্তি তাড়াহুড়ে করে মলে ঢুকে এক নারীর দিকে দৌড়ে গেল। ওই নারীর সঙ্গে একটি শিশুও ছিল। তারপর ওই ব্যক্তি ফের দৌড়ে সামনের দিকে এগিয়ে যায়। আমরা তাৎক্ষণিকভাবে ওই নারী ও শিশুর কাছে ছুটে গিয়ে দেখলাম, তারা গুরুতর আহত হয়েছেন। নিজেদের শার্ট ছিঁড়ে তাদের রক্তপাত থামানোর প্রাথমিক চেষ্টা করেছিলাম। পরে জানতে পারি, আহত ওই নারী ও শিশু মারা গেছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১০

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১১

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১২

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৩

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৪

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৫

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৬

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৭

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৮

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৯

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X