বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মিশিগান বইমেলার জমজমাট উদ্বোধন

মিশিগান বইমেলায় ক্রেতা-বিক্রেতা। ছবি : সৌজন্য
মিশিগান বইমেলায় ক্রেতা-বিক্রেতা। ছবি : সৌজন্য

আনুষ্ঠানিকভাবে বহুল প্রতীক্ষিত মিশিগান বইমেলার উদ্বোধন করা হয়েছে। মনোমুগ্ধকর আয়োজনে আমেরিকা ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান।

রোববার (৯ নভেম্বর) দুপুর ১টায় এ মেলার উদ্বোধন করা হয়।

শান্তির প্রতীক সাদা পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে বইমেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা ও মিশিগান বইমেলার আহ্বায়ক ডা. দেবাশীষ মৃধা।

তার সঙ্গে ছিলেন বেঙ্গলি কালচারাল সেন্টারের চিফ কোঅর্ডিনেটর ও মিশিগান বইমেলার সদস্য সচিব মৃদুল কান্তি সরকার, মিশিগান বইমেলার যুগ্ম আহ্বায়ক চিনু মৃধা, চিন্ময় আচার্য‍্য এবং আহ্বায়ক কমিটির অন্য বিশিষ্ট সদস্যরা।

বইমেলায় অংশ নিয়েছে বাংলাদেশ ও আমেরিকার শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশের মধ্যে রয়েছে বাতিঘর, প্রথমা প্রকাশন, অনন্যা প্রকাশন, আর আমেরিকা থেকে যোগ দিয়েছে নিউইয়র্কের বিখ্যাত মুক্তধারা প্রকাশনী। স্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বর্ণমালা মিশিগান, শব্দপত্র প্রকাশনাসহ আরও অনেকে অংশ নিয়েছে।

মেলায় আয়োজন করা হয় শিশু ও কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ম্যাথ অলিম্পিয়াড, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া ফেলে। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে বিজয়ীদের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বইপ্রেমীদের ভিড়ে মুখরিত এই মেলায় ছিল সুস্বাদু বাংলাদেশি খাবারের দোকান, শিশুদের বিনোদন ও সাংস্কৃতিক আয়োজনেরও সমাহার।

বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির এক প্রাণোচ্ছল উৎসব হিসেবে মিশিগান বইমেলা আজ রূপ নিয়েছে এক মিলনমেলায়— যেখানে বই শুধু কাগজ নয়, হয়ে উঠেছে মানুষের হৃদয়ের সংযোগ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X