কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন পুলিশের গুলিতে ভারতীয় প্রযুক্তিবিদ নিহত 

ভারতীয় যুবক নিজামুদ্দিন। ছবি: সংগৃহীত
ভারতীয় যুবক নিজামুদ্দিন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ায় ভারতীয় এক যুবককে গুলি করে হত্যা করেছে পুলিশ। কর্মকর্তারা জানিয়েছে, ৩০ বছর বয়সী ওই ভারতীয় তার রুমমেটকে ছুরিকাঘাতের পর পুলিশ তার ওপর গুলি চালায়। যদিও পরিবার বর্ণবৈষম্যের অভিযোগ করে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, তেলেঙ্গানার মাহবুবনগর থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া মোহম্মদ নিজামুদ্দিনকে গত ৩ সেপ্টেম্বর তার নিজ বাসায় গুলি করে হত্যা করা হয়। এ সময় পুলিশ তাকে তার রুমমেটকে আঘাত করতে দেখে।

পুলিশ জানায়, রুমমেটের সঙ্গে সমস্যা শুরু হলে সেই তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিজামুদ্দিন ও তার রুমমেটের মধ্যে সংঘাত দেখতে পায়। একপর্যায়ে নিজামুদ্দিনের ওপর গুলি চালানো হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ দপ্তর ও সাস্তা ক্লারা কান্ট্রি ডিসট্রিক্ট অ্যাটর্নি অফিস যৌথভাবে তদন্ত শুরু করেছে। পরিবার জানিয়েছে, পুলিশ গুলি চালানোর আগে তারা সহযোগিতা চেয়েছিল। কিন্তু তারা তা শোনেননি।

তার পরিবার জানিয়েছে, নিজামুদ্দিন ফ্লোরিডা কলেজে কম্পিউটার সায়েন্সে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন। এ ছাড়া তিনি সান্তা ক্লারাতে একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি খুবই শান্ত ও ধার্মিক ছিলেন। সে প্রায়ই কর্মক্ষেত্রে বর্ণবৈষম্যের অভিযোগ তোলেন।

এদিকে পরিবারের পক্ষ থেকে এ ঘটনা সুষ্ঠুভাবে তদন্তের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। তবে এ বিষয়ে মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১০

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১১

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১২

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৪

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৫

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৬

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৭

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৮

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৯

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

২০
X