কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ১০:৪০ এএম
আপডেট : ২৯ জুন ২০২৪, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ
সড়ক দুর্ঘটনা

২ মাস কোমায় থাকার পর আমিরাতে সেই বাংলাদেশির মৃত্যু

মোহাম্মদ ইকবাল হোসেন (৪০)। ছবি : সংগৃহীত
মোহাম্মদ ইকবাল হোসেন (৪০)। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন বাংলাদেশি মোহাম্মদ ইকবাল হোসেন (৪০)। আহত হওয়ার দুই মাস ১০ দিন পর শুক্রবার (২৮ জুন) সকাল ৭টায় দুবাইয়ের সৌদি জার্মান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

মৃত ইকবালের বাড়ি চট্টগ্রামের রাউজান পৌরসভার সুলতানপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে। ইকবালের বাবার নাম মোহাম্মদ সুলতান মেম্বার।

জানা গেছে, গত ১৮ এপ্রিল তার স্পনসর (মা‌লিক) ও চালকসহ বি‌শেষ কা‌জে আবুধাবি থেকে দুবাই যাচ্ছিলেন। প‌থিমধ্যে আল মারসা স্ট্রিটের মারিনা মলের সামনে সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত নিয়ে কোমায় চলে যান তিনি। এরপর থেকে ইকবাল হাসপাতালের আইসিইউতে নিবিড় পরিচর্যায় ছিলেন।

বর্তমানে তার মরদেহ দুবাইয়ের সৌদি জার্মান হাসপাতালের হিমঘরে রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে লাশ দেশে আনা হবে।

মৃত্যুকালে ইকবাল তিন বছরের শিশুপুত্র ও স্ত্রী রেখে গেছেন। তার স্ত্রী সন্তানসম্ভবা বলেও পারিবারিক সূত্রে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১০

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১১

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১২

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৩

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৫

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৭

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৯

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

২০
X