সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ১২:৫৯ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

দেশে ফিরেছেন ৯৪ হাজার ২৫৩ হাজি, মৃত্যু ১১৫

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২৫১ ফ্লাইটে পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৯৪ হাজার ২৫৩ জন হাজি। এবার হজ করতে গিয়ে এ পর্যন্ত ১১৫ জন বাংলাদেশি মারা যাওয়ার খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে সর্বশেষ সোমবার (২৪ জুলাই) মারা গেছেন ১ জন। মারা যাওয়া হাজির নাম আনোয়ারা বেগম (৬৬)।

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

হজ বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার রাত ১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ২৫১টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১১৬টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৯৫টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৪০টি।

আরও পড়ুন : ওমরাহযাত্রীদের জন্য নতুন নিয়ম

এবার হজে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ইন্তেকাল করেছেন ১১৫ জন হজযাত্রী। এর মধ্যে পুরুষের সংখ্যা ৮৯ জন, মহিলা ২৬ জন। তাদের মধ্যে মক্কায় ৯৪, মদিনায় ৮, জেদ্দায় ১, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় ১ জন মারা গেছেন। সৌদি আরবের আইন অনুযায়ী, সেখানেই তাদের দাফন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয় এবং শেষ হবে আগামী ২ আগস্ট।

আরও পড়ুন : হত্যার হুমকি পেয়ে জিডি করলেন হিরো আলম

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের গোল কেন বাতিল হলো!

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

১০

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

১১

গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা-স্পেন

১২

স্পেনের পাসিং ফুটবলে ‘দিশেহারা’ আর্জেন্টিনা

১৩

হাইড্রেশন ব্রেকের আগে মেসিদের বিপক্ষে স্পেনের দাপট

১৪

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

১৫

লামিন ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প

১৬

২০১০–এর সঙ্গে অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জয়ের পথে স্পেন?

১৭

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

১৮

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

১৯

স্পেনের একাদশ ঘোষণা

২০
X