জবি প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০৭:৫৮ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

জবিতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মহালয়া অনুষ্ঠিত

জবিতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মহালয়া। ছবি : কালবেলা
জবিতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মহালয়া। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চন্ডীপাঠ, আগমনী গান, মহিষাসুরমর্দিনী ও প্রসাদ বিতরণের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যে আসার আমন্ত্রণ জানিয়ে মহালয়া অনুষ্ঠান পালন করেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

বুধবার (২ অক্টোবর) বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচতলায় মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ নাট্যকলা বিভাগসহ সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের পরিবেশনায় মহালয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চার পর্বের মহালয়ার দ্বিতীয় পর্বে হয় দেবী দুর্গার আগমনী গান। এরপর দেবী দুর্গার মহিষাসুর বধ পালা ও প্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হয় মহালয়া।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, মহালয়া সনাতন ধর্মাবলম্বীদের একটি অন্যতম উৎসব। তারা ক্যাম্পাসে সেটা শৃঙ্খলিত ভাবে পালন করেছে। আমাদের প্রক্টোরিয়াল টিম শৃঙ্খলার দিকটা খেয়াল রাখছে।

পঞ্জিকা অনুযায়ী এবার ২ অক্টোবর মহালয়া, ৯ অক্টোবর ষষ্ঠী, ১০ অক্টোবর সপ্তমী, ১১ অক্টোবর অষ্টমী ও ১২ অক্টোবর নবমী এবং ১৩ অক্টোবর দশমীর সন্ধ্যায় বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এ বছরের শারদীয় দুর্গোৎসব।

প্রসঙ্গত এর আগে ২০১৯ সালে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। পরের বছরগুলোতে কোভিড মহামারিসহ নানা কারণে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

জীবনের কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১০

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১১

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১২

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৩

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৪

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৫

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৬

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৭

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৮

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৯

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

২০
X