কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ফরজ নামাজের পর পড়ার জন্য গুরুত্বপূর্ণ দোয়া সমূহ

ফরজ নামাজের পর পড়ার জন্য গুরুত্বপূর্ণ দোয়া সমূহ
ফরজ নামাজের পর পড়ার জন্য গুরুত্বপূর্ণ দোয়া সমূহ | ছবি: কালবেলা গ্রাফিক্স

মুমিনের প্রতিটি কাজ-মুহূর্ত আমল ও ইবাদত। অন্য সবকিছুর মতো প্রত্যেক ফরজ নামাজের পর রাসুল (সা.) বিভিন্ন দোয়া ও আমল করতেন। সাহাবায়ে কেরামকেও তা করতে উদ্বুদ্ধ করতেন। ক্ষেত্রবিশেষ নির্দেশও দিতেন। আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর, বরকতময় ও সুশৃঙ্খল হয়।

প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে, যে ব্যক্তি সেগুলো পড়ে বা কাজে লাগায়; সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। (সহিহ মুসলিম, ১২৩৭)

পাঁচ ওয়াক্ত নামাজের পর তাসবিহ, জিকির ও আমল উল্লেখ করা হলো-

এক. রাসুলুল্লাহ (সা.) প্রত্যেক ফরজ নামাজ শেষে তিনবার আসতাগফিরুল্লাহ বলতেন। (মুসলিম, ১২২২)

দুই. তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়া যাল-জালা-লি ওয়াল ইকরাম পড়তেন। (মুসলিম, ১২২১)

তিন. সুবহা-নাল্লাহ (৩৩ বার), আলহামদুলিল্লাহ (৩৩ বার), আল্লাহু-আকবার (৩৩ বার), (লা-ইলা-হা ইল্লাললাহু ওয়া হদা হু লা-শারিকা-লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুওয়া আলা-কুল্লি শাইয়িন ক্বদীর) (১ বার)। এগুলো পাঠে গুনাহ সমুদ্রের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয়। (মুসলিম, ১২৪০)

চার. আয়াতুল কুরসি (সুরা বাকারার আয়াত-২৫৫) একবার পড়া। ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লে তার আর বেহেশতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো দূরত্ব থাকে না। (নাসাঈ)

পাচঁ. ‘আল্লাহুম্মা আজিরনি মিনান নার’ ৭ বার, ফজর ও মাগরিবের পর। সেদিন বা সেই রাতে মারা গেলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন।

ছয়. ফজর ও মাগরিবের পর সুরা ইখলাস, ফালাক্ব ও সুরা নাস- প্রতিটি তিনবার করে। রাসুল (সা.) বলেন, সকাল-সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কিছুই দরকার হবে না।

সাত. ফজর ও মাগরিবের পর দরুদ শরিফ ১০ বার। কেয়ামতের দিন রাসুল (সা.)-এর শাফা'আত লাভ করবে।

আট. ফজর ও মাগরিবের পর (‘রাদ্বীতু বিল্লাহি রাব্বা, ওয়াবিল ইসলামি দ্বীনা, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা’) তিনবার। রাসুলুল্লাহ (সা.) হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ ওই ব্যক্তিকে সন্তুষ্ট করবেন।

নয়. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি দৈনিক ১০০ বার বলে, (সুব্হানাল্লাহি ওয়াবিহামদিহি) তার পাপ মুছে ফেলা হয়, যদিও তা সাগরের ফেনারাশির সমান হয়ে থাকে। (বুখারি ৭/১৬৮, নং-৬৪০৫; মুসলিম ৪/২০৭১, নং-২৬৯১)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেলেন ইসরায়েলিরা

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলের সভায় প্রধানমন্ত্রী

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

১০

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১১

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১২

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১৩

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১৪

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৫

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৬

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৭

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১৮

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১৯

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

২০
X