কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মহাসম্মেলনে জনদুর্ভোগ, ওলামা মাশায়েখের দুঃখ প্রকাশ

সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলন। ছবি : সংগৃহীত
সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলন। ছবি : সংগৃহীত

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলনের কারণে জনদুর্ভোগের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন ওলামা মাশায়েখ বাংলাদেশের মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। সেইসঙ্গে এত বড় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও ঢাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বুধবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে ওলামা মাশায়েখ বাংলাদেশ এর মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেন, গতকাল ওলামা মাশায়েখ বাংলাদেশের আহ্বানে দাওয়াত ও তাবলিগ, মাদারেসে ক্বওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে অনুষ্ঠিত ইসলামি মহাসম্মেলনে সারা দেশ থেকে যেভাবে আগ্রহভরে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামসহ সর্বস্তরের আলেম ওলামা, দাওয়াত ও তাবলিগের সাথী ও আপামর তৌহিদী জনতা ছুটে এসেছেন এবং পাস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সুশৃঙ্খলভাবে মহাসম্মেলন সফল ও স্বার্থক করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন। এ জন্য সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, একই সাথে শুকরিয়া জ্ঞাপন করছি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীসমূহের। তাদের সার্বিক সহযোগিতায় আমাদের এতো বড় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়েছে। সেই সঙ্গে ঢাকাবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মহাসম্মেলন সফল করতে আপনাদের সহযোগিতার মনোভাব স্বরণীয় হয়ে থাকবে।

মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেন, মিডিয়া সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মহাসম্মেলনের সংবাদ খুবই ইতিবাচকভাবে প্রচার করে সুস্থধারার সুবাতাস দেশময় ছড়িয়ে দিতে সহয়তা করেছেন। এছাড়া এই মহাসম্মেলন আয়োজনে যে যেভাবে সহায়তা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি একটি সফল সম্মেলন সম্পন্ন করতে পেরে মহান রাব্বুল আল আমিনের শুকরিয়া আদায় করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩ বগি উদ্ধার

চবি শিবিরের নতুন কমিটি ঘোষণা

কুড়িগ্রাম / অন্তত ৩০ পয়েন্টে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি

ভারত সীমান্তে বিএসএফ সদস্য নিহত

খাগড়াছড়িতে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা?

রামিসা হত্যা মামলা  / অ্যাডভোকেট হাফিজুর রহমান খানকে স্টেট ডিফেন্স নিয়োগ

১০

ফরিদপুরে যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

১১

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : এমপি দিপু

১২

দুই বছরের নীরবতা ভেঙে মুখ খুললেন অলকা ইয়াগনিক

১৩

ফিফার নতুন নিয়মে বুক কাঁপছে কোন কোন দেশের, কি বলছে সমীকরণ?

১৪

এদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়ব: শিক্ষামন্ত্রী

১৫

সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় আরিফুল-বাবর-গউছসহ খালাস ৮

১৬

আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন আতিফ আসলাম

১৭

যে ৫ কেন্দ্রে মিলবে ভারতের টুরিস্ট ভিসা

১৮

নিজ বাড়িতে ফিরল কানাডায় নিহত শিক্ষার্থীর মরদেহ

১৯

গৃহবধূকে ‘হত্যার পর’ লাশ হাসপাতালে রেখে উধাও স্বামী

২০
X