কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০১:০৩ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

পথে টাকা কুড়িয়ে পেলে কী করবেন

পড়ে থাকা টাকা। ছবি : কালবেলা
পড়ে থাকা টাকা। ছবি : কালবেলা

রাস্তাঘাটে চলাচলের সময় অনেকেই মনের অজান্তে টাকাপয়সা হারিয়ে ফেলেন। সেই টাকা খুঁজে পেতে অনেক বেগ পেতে হয়। তবে মুসলমান হিসেবে আমাদের উচিত, হারিয়ে যাওয়া ব্যক্তির টাকা খুঁজতে সাহায্য করা। এ জন্য রাস্তাঘাটে মূল্যবান কিছু পেলে ঘোষণা দিয়ে জানাতে হয়। টাকাপয়সার বেলায়ও একই বিধান।

ঘোষণা এমনভাবে দিতে হবে যাতে প্রকৃত মালিক পর্যন্ত তা পৌঁছার সম্ভাবনা থাকে। এমন জায়গা বেছে নিতে হবে যেখানে জনসমাগম বেশি থাকে। যেমন- মসজিদ, বাজার, স্টেশন ইত্যাদি। বর্তমান যুগে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে কমিউনিটি গ্রুপ থাকে। সেসবে ঘোষণা দিতে হবে।

হজরত জাইদ ইবনে খালিদ আল-জুহানি (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, কোনো হারানো জিনিস প্রাপ্তি প্রসঙ্গে আল্লাহর রাসুল (সা.)-কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এক বছর না হওয়া পর্যন্ত এর ঘোষণা দিতে থাক। যদি শনাক্তকারী কোনো লোক পাওয়া যায়, তাহলে তাকে তা ফেরত দাও। এর ব্যতিক্রম হলে, তুমি এর থলে ও থলের বন্ধনী সঠিকভাবে চিনে রাখো এবং এর মধ্যকার জিনিস গণনা করার পর কাজে ব্যবহার করো। তারপর মালিক এসে গেলে, তার কাছে এটা ফিরিয়ে দিও। (ইবনে মাজাহ ২৫০৭; তিরমিজি ১৩৭৩) এর পরও যদি মালিক না পাওয়া যায়, মালিকের সন্ধান পাওয়া যাবে না বলে প্রবল ধারণা হয় তাহলে তা কোনো গরিব-মিসকিনকে সদকা করে দেওয়া যাবে। প্রাপক দরিদ্র হলে সে নিজেও তা রেখে দিতে পারবে। (ফাতাওয়া হিন্দিয়া ২/২৮৯; আদ্দুররুল মুখতার ৪/২৭৮) তবে, যদি টাকার পরিমাণ কম হয় যে, মালিক তা অনুসন্ধান করবে না সে ক্ষেত্রে কোনো ফকিরকে সদকা দেওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১০

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১১

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১২

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৫

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৬

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৭

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৮

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৯

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

২০
X